বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১০ই সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪৩
৬০
বাংলার কণ্ঠ ডেস্ক : শিক্ষায় আধুনিকীকরণ, শাস্তির ধরন ও শৃঙ্খলা রক্ষার পাশাপাশি কলেজের নানামুখী সমস্যা ও সমাধান নিয়ে ভোলা সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ মতবিনিময় সভা।
স্বচ্ছ ও আধুনিক শিক্ষাকার্যক্রম নিশ্চিতে কলেজের অডিটোরিয়ামে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের সাথে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে গবেষণা প্রস্তাবনা উপস্থাপন করেন সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুল মান্নান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন ।
সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক আ আ মোঃ হারুনুর রশিদ-এর সভাপতিত্বে এবং প্রভাষক কাউসার হামিদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির রাখেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হালিম।
এ সময় বক্তারা বলেন, শিক্ষায় আধুনিকীকরণ ও গুণগত মান নিশ্চিত করতে হলে ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ সবচেয়ে জরুরি। আমরা চাই শ্রেণিকক্ষে কেবল বইয়ের পড়াশোনা নয়, বরং একটি সৃজনশীল ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশ গড়ে উঠুক। ভোলা সরকারি মহিলা কলেজকে শিক্ষার আদর্শ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে আমরা সব ধরণের আধুনিক পদক্ষেপ গ্রহণ করব।
শিক্ষার্থীরা বলেন, শিক্ষায় আধুনিকীকরণ ও সঠিক পরিবেশ পাওয়ার ক্ষেত্রে আমরা কী কী অসুবিধার মুখোমুখি হচ্ছি, তা শিক্ষকদের জানাতে পেরেছি।মুক্ত আলোচনা পর্বে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ, অবকাঠামো ও একাডেমিক সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন। শিক্ষা পরিবেশ উন্নত করতে নিজেদের নানান দাবি ও প্রত্যাশার কথা সরাসরি শিক্ষকদের সামনে প্রকাশ করেন ছাত্রীরা।
অন্যদিকে, শিক্ষকরাও শিক্ষার্থীদের এসব চাওয়া-পাওয়ার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে তা সমাধানের আশ্বাস দেন।
ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২
মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের
ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার
বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা
ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা
লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত