অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ | ২৫শে ভাদ্র ১৪৩৩


লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬

remove_red_eye

১০১

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান , মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর বাজার কিচেন মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মো. জিল্লুর রহমান। এ সময় তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা মো. মহিন উদ্দিন (২৬) নামে একজনকে আটক করেন। তার কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মহিন উদ্দিন ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহেশখালী এলাকার হাজীবাড়ির তোতা মিয়ার ছেলে।
এর আগে একই দিন সন্ধ্যায় লালমোহন পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সমিতির মাঠ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) খন্দকার মো. কামরুল ইসলাম। এ সময় আব্দুল আহাব (১৯) নামে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আব্দুল আহাব ওই এলাকার মিজানুর রহমানের ছেলে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম আরো জানান, দুই ঘটনায় উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে। পরে বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে তাদের ভোলা আদালতে পাঠানো হয়েছে।