অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ | ২৫শে ভাদ্র ১৪৩৩


লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮

remove_red_eye

৭৭

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহনে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক সমন্বয় সভা ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে পৃথকভাবে এ দুটি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত বিন সাদেক।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানুল হক, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার, লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল পঞ্চায়েতসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।


সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রমে সমন্বয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা, সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে করণীয় নিয়ে মতবিনিময় করেন সংশ্লিষ্টরা।
এ সময় উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিফাত বিন সাদেক।