অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

দারিদ্রের হার কমে গেছে একারণে ঈদে ভিজিএফ চাল বরাদ্দ কমেছে দক্ষিণাঞ্চলে

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে এপ্রিল ২০২২ ভোর ০৪:২২

remove_red_eye

৪৮৮

মো. জসিম জনি, লালমোহন  থেকে II ঈদের বিশেষ ভিজিএফ চাল বরাদ্দ কমে গেছে দক্ষিণাঞ্চলে। নি¤œ আয়ের মানুষের জন্য প্রতি ঈদে সরকার বিশেষ ভিজিএফ এর আওতায় খাদ্যশস্য চাল দিয়ে আসছেন। বিগত বছরের তুলনায় এবছর এ খাদ্যশস্য বরাদ্দ প্রায় অর্ধেকে নেমে এসেছে। দক্ষিণাঞ্চলে দারিদ্রের হার কমে গেছে এ কারণে ভিজিএফ বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রে জানা গেছে। তবে উত্তরাঞ্চলে বাড়িয়ে দেওয়া হয়েছে ভিজিএফ বরাদ্দ।

জানা গেছে, ভোলার লালমোহন উপজেলায় গত বছরের ঈদ-উল আযহার সময় ভিজিএফ বরাদ্দ দেওয়া হয় প্রায় ২৪৮ মে: টন। এবারের ঈদ-উল ফিতরে তা কমিয়ে বরাদ্দ দেওয়া হয়েছে ১৫৭ মে: টন। কমে গেছে ৯১ মে: টন চাল। প্রতি ঈদে নি¤œ আয়ের মানুষকে ১০ কেজি করে ভিজিএফ চাল দেওয়া হতো। এ হিসেবে গত ঈদ-উল ফিতরে লালমোহনের ৯ ইউনিয়ন ও পৌরসভায় ২৪ হাজার ৮শত মানুষ ভিজিএফ চাল পেয়েছে। এবার পাচ্ছে সেখানে ১৫ হাজার ৭শত জন।

লালমোহন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মিয়া জানান, তার ইউনিয়নে প্রতি ঈদে ভিজিএফ চাল পেতো ২১ শত পরিবার। এবার দেওয়া হয়েছে ১৪ শত পরিবারের জন্য। এতে চাহিদামাফিক চাল দিতে পারছেন না তিনি। শুক্রবার চাল বিতরণকালে চাল না পেয়ে অনেক নারী-পুরুষ চেয়ারম্যানকে ঘিরে ধরেছে। এতে তিনি বিভ্রতবোধ করছেন বলে জানান।  

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক (ডিজি) ড. বিনায়ক সেন গত বছরের ৩০ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে দারিদ্রের হারের প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে বলা হয়েছে, দারিদ্র্যের হার সবচেয়ে বেশি কুড়িগ্রামে। উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামের অর্ধেকের বেশি মানুষ রোগাক্রান্ত। এ জেলার ৫৪% মানুষ অতিদরিদ্র। দেশের পূর্বাঞ্চলীয় জেলাগুলো উত্তর-পশ্চিমাঞ্চলের তুলনায় ভালো অবস্থানে আছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

লালমোহন উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপে দক্ষিনাঞ্চলে দারিদ্রের হার কমেছে। যে কারণে এ এলাকায় ভিজিএফ বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা জানান, বিষয়টি জাতীয় নীতিনির্ধারণী বিষয়। একথা সত্য যে ঈদে ভিজিএফ এর পরিমাণ কমেছে। তবে বিভিন্ন উন্নয়ন কর্মকাÐে সরকারের বরাদ্দ বেড়েছে।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...