অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

আগামী ১৫ জুন লালমোহনের দুই ইউপির নির্বাচন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে এপ্রিল ২০২২ রাত ১১:৩৩

remove_red_eye

৪১৮

লালমোহন প্রতিনিধি: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভোলার লালমোহনের কালমা ও রমাগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার (২৫ এপ্রিল) এ দুটি ইউনিয়নের তফসিল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ মে (মঙ্গলবার) মনোয়নপত্র জমাদানের শেষ তারিখ, ১৯ মে (বৃহস্পতিবার) মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২৬ মে (বৃহস্পতিবার) প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ও ১৫ জুন (বুধবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইভিএম এর মাধ্যমে হবে এসব ইউনিয়নের ভোট গ্রহণ।
নির্বাচন কমিশনের ওই তফসিলে বলা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১৫ অনুসারে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ তারিখ ২২ মে (রবিবার)। দায়েরকৃত আপিল ২৫ মে (বুধবার) এর মধ্যে নিষ্পত্তি করতে হবে এবং ২৭ মে (শুক্রবার) এর মধ্যে প্রতীক বরাদ্দের কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এদিকে, লালমোহনের কালমা ও রমাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই নিজেদের প্রার্থীতা জানান দিচ্ছেন অনেকেই। তবে দলীয় প্রতীক থাকায় নিজ নিজ দলের শীর্ষমহলেও দৌড়ঝাঁপ শুরু করেছেন অনেকে। আর দীর্ঘদিন পর নির্বাচন হওয়ার খবরে চায়ের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে এই দুই ইউনিয়নের ভোটারদের মধ্যে।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...