লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে এপ্রিল ২০২২ ভোর ০৪:২১
৪৫৭
কেন্দ্র করে ইউপি মেম্বারের সংঘবদ্ধ হামলায় একই পরিবারের চার জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরে আহতদেরকে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়। পরে আহতদের মধ্যে ইকবাল হোসেন (২০) নামের এক জনকে আশংকাজনক অবস্থায় ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎস্যক।
আহতদের মধ্যে জাহাঙ্গীর হোসেন জানান, হামলাকারী ইউপি সদস্য বশির উদ্দিন তার আপন ভাই। শুক্রবার দুপুরে বাড়ির অন্যান্য শরীকদের না জানিয়ে দলবল নিয়ে বাড়ির পুকুরে মাছ ধরতে থাকেন বশির উদ্দিন। এতে বাধা দেয়ায় পুকুরের শরীকদের সাথে ঝগড়া শুরু হয়। পরে বশির উদ্দিন এবং একই বাড়ির আব্দুর রশিদের ছেলে দুলালসহ কয়েকজনে মিলে এলোপাথারী লাঠিপেটা ও হামলা করতে থাকেন। এ হামলায় জাহাঙ্গীর (৫৫), তার স্ত্রী কামরুন্নাহার, ছেলে ইকবাল (২০), মা জবেদা খাতুন এবং রাহাত হোসেন আহত হন।
এ ব্যপারে ইউপি সদস্য বশির উদ্দিন বলেন, তারাই আমার উপর হামলা করেছে। আমিও আহত হয়েছি। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। কেউ আমার কাছে অভিযোগ করেনি।
লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত