অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহন পৌরসভার প্যানেল মেয়র নিয়ে বির্তক

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে এপ্রিল ২০২২ ভোর ০৫:২৯

remove_red_eye

৫৩৯

 ভোলার লালমোহন পৌরসভার প্যানেল মেয়র নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। বৃহস্পতিবার পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল কবীরকে ১নং প্যানেল মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর জান্নাতুল ফেরদাউসকে ২নং প্যানেল মেয়র ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন হিরণকে ৩নং প্যানেল মেয়র করে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটি চিঠি আসে। এতে নড়েচড়ে বসেন পৌরসভার বাকী ১২ কাউন্সিলর। তারা জালিয়াতির মাধ্যমে এ প্যানেল মেয়র ঘোষণা করা হয়েছে এবং তা বাতিল চেয়ে জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেন। পরে স্থানীয় সরকার ভোলা এর উপপরিচালক রাজিব আহমেদকে লালমোহন পৌরসভার সার্বিক কার্যক্রম পরিদর্শনের জন্য দায়ীত্ব দেওয়া হয়।

লালমোহন পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের জানান, ২০২১ সালের ১৯ জুন লালমোহন পৌরসভায় মাসিক সাধারণ সভার আহŸান করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। ওই সভায় বাজেট অধিবেশনের আলোচনা হয়। সেই রেজুলেশন দিয়ে পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন জেলা প্রশাসকের কাছে প্যানেল মেয়র গঠনের নাম পাঠান।

এদিকে পৌরসভার ১২ কাউন্সিলর এক হয়ে জরুরী সভার আয়োজন করেন। ওই সভায় গঠিত ৩নং প্যানেল মেয়র আনোয়ার হোসেন হিরণ সভাপতিত্ব করেন। তিনি এই প্যানেল মেয়র গঠন প্রক্রিয়া অবৈধ ও জালিয়াতির মাধ্যমে হয়েছে বলে দাবী করে ওই রেজুলেশনেও তার স্বাক্ষর নেই বলে তিনি জানান।

এ ব্যাপারে লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিনের মোবাইল ফোনে বক্তব্য নেওয়ার জন্য ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।  
 
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...