অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় লালমোহন হা-মীমের ৬ শিক্ষার্থীর কৃতিত্ব

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২২ ভোর ০৪:৪২

remove_red_eye

৪৮৯

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২২ লালমোহন উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করে ১২টি পুরষ্কারের মধ্যে ৬টি পুরষ্কার (১ম স্থান) অর্জন করেছে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। সোমবার লালমোহন উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার মদন মোহন মন্ডল।

প্রতিযোগিতায় ‘ক’ গ্রæপে (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত) বিজ্ঞান বিষয়ে লালমোহন হা-মীম রেসি: স্কুল এন্ড কলেজের বিজয়ী হয় সাইমুন সাকা ইরা (৮ম শ্রেণি)। ‘খ’ গ্রæপে (নবম-দশম শ্রেণি পর্যন্ত) গণিত ও কম্পিউটার বিষয়ে বিজয়ী হয় মো: নাজমুল হাসান জনি (১০ম শ্রেণি)। বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে বিজয়ী হয় মোহাম্মদ জুনায়েদ (১০ম শ্রেণি)। ‘গ’ গ্রæপে (একাদশ-দ্বাদশ শ্রেণি)  গণিত ও কম্পিউটার বিষয়ে বিজয়ী হয় আফরিন জাহান তানহা (দ্বাদশ শ্রেণি)। বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে বিজয়ী হয় মো: শফিকুর রহমান ফারদিন (দ্বাদশ শ্রেণি)। বিজ্ঞান বিষয়ে  বিজয়ী হয় নবাব আমির হামজা (একাদশ শ্রেণি)।

প্রতিবছরের ন্যায় এবারো সারা দেশে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবছর জাতির পিতার নামে ‘বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ নামকরণ করা হয়। প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে বিজয়ীরা ২৪ এপ্রিল ভোলা জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...