অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে মসজিদের জমি রদবদল ও দখল নিয়ে রক্তাক্ত হামলা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই এপ্রিল ২০২২ ভোর ০৫:৩০

remove_red_eye

৫২১

মসজিদ সংলগ্ন খাস জমির জলাশয় দখল নিয়ে মসজিদের সাবেক সম্পাদকের নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। এঘটনায় চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানায় ৮জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে ভূক্তভোগী পরিবার। মামলার বাদি ও মসজিদের সাবেক ক্যাশিয়ার মনির আখন বলেন, একটি খাস জমির পুকুর রদবদল করে মসজিদের প্রতিবেশিদের কাছ থেকে মসজিদের জন্য মালিকানা জমি নেয়া হয়। ওই খাস জমির পুকুরটি হাজারিগঞ্জ ৭নং ওয়ার্ডের কবির ও লুৎফন্নেছা দীর্ঘ ১৫বছর ধরে ভোগ দখলে থাকলেও গত ৮এপ্রিল মসজিদের সাবেক সম্পাদক ফরিদ মিন্টুর নেতৃত্বে পুকুরটি ভরাট করে দখলের চেষ্টা করলে কবির ও লুফুন্নেছার সঙ্গে বাকবিতন্ডা হয়।

বিষয়টি ভূক্তভোগী পরিবার আমাদের জানালে আমরা ফরিদ মিন্টুকে ওই জমি দখল ও ভরাট করতে নিষেদ করলে তিনি আমাদের দেখে নেয়ার হুমকিধমকি দেয়। পরে ঘটনার দিন (১০ এপ্রিল) গত রবিবার রাত ৮টায় আমরা বাড়ি যাওয়ার সময় নপ্তীর হালট বেড়িবাঁধ সড়কের উপর ফরিদ মিন্টুর নেতৃত্বে,জসিম বেপারী,ফিরোজ,মিরাজ,রতন বেপারী,আমিরুল ইসলাম,নজরুল,জালাল ও কাজল মাকসুদসহ আরো ১০-১৫জন একত্রিত হয়ে দেশিও ধারালো অস্ত্র দিয়ে আমাদের এলোপাথারি কুপিয়ে এবং পিটিয়ে জখম করে।

এঘটনায়  জোবায়ের (২০) মনির আখন (৩৫) বেল্লাল (২৫) ও সেলিম আখন (৩৬) আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলায় জোবায়ের গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চরফ্যাশন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল রেফার্ড করেন। হামলার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য জানা যায়নি। শশিভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারি বলেন, ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...