অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৪শে আষাঢ় ১৪৩৩

মেঘনায় নৌ পুলিশের সাথে জেলেদের সংঘর্ষ ;১ জেলে নিহত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই এপ্রিল ২০২২ রাত ১২:৩৮

remove_red_eye

৪০৮

কামরুল ইসলাম II মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আধাঁরে মাছ ধরার সময় নৌ পুলিশের সাথে  জেলেদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এক জেলে নিহত ও ৪ নৌ পুলিশ এবং ১০ জেলে আহত হয়েছে । নিহত জেলে নাম আমির রাঢ়ী (২৫)। তার বাড়ি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চর মোহাম্মদ আলী গ্রামে বলে জানা গেছে। আহতদেরকে ল²ীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে । শনিবার রাতে ভোলা ও ল²ীপুরের মধ্যবর্তী মেঘনায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আহতদের পারিবারিক সুত্র জানায় , শনিবারর রাত ১০ টার পর তারা ভোলা ও ল²ীপুরের মধ্যবর্তী মেঘনা নদীতে রাজাপুরের মনির চৌকিদারের ট্রলারের ১১ মাঝিমাল্লা জাল ফেলে অপেক্ষা করছিলো । এসময় ল²ীপুর নৌ পুলিশের একটি টিম জেলেদের ধাওয়া করে। এক পর্যায়ে মনির মাঝির ট্রলারের মাঝি মাল্লাদের সাথে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে আমির হোসেন গুলিবিদ্ধ হন। এ সময় ওই ট্রলারের সবাই আহত হন। নিহত আমির হোসেনের প্রতিবেশী ইউসুফ জানান, গুলিবিদ্ধ আমিরকে সকাল সাড়ে ৬ টায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। সাড়ে ৭ টায় ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেছেন। তার মাথায় গুলি লেগেছে। বর্তমানে লাশ ঢাকা মেডিকেলের মর্গে আছে। ময়না তদন্তের পর লাশ হস্তান্তর করা হবে।
রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আমির চর মোহাম্মদ আলী গ্রামের মতলব রাঢ়ীর ছেলে। তার স্ত্রী ও ২ সন্তান আছে। এদিকে আহতদের স্বজনরা জানায় আহত সবুজ, মনির চৌকিদার, মোসলেহ উদ্দিন, জাহাঙ্গীর বেপারী, সায়েদুল ইসলাম, মোক্তার জমাদার, সবুজ মাঝি, জহিরুল ইসলাম, মো ইমরানসহ ১০ জন ল²ীপুর হাসপাতালে ভর্তি আছে। এদের সবার বাড়ি রাজাপুর ইউনিয়নে। অপরদিকে সংঘর্ষে নৌ পুলিশের ৪ জন আহত হয়েছে বলে জানা গেছে।

তবে পুলিশের গুলিতে জেলে নিহত হওয়ার বিষয়টি অস্বীকার করে চাঁদপুর অঞ্চল নৌপুলিশের এসপি কামরুজ্জামান জানান, মজুচৌধুরীর ঘাট এলাকার মেঘনায় জেলেরা নৌ পুলিশের ওপর হামলা করে। এসময় জেলেদের ইটপাটকেল ও লগি বৈঠার আঘাতে নৌপুলিশের বেসরকারি মাঝিসহ ৫ জন নৌপুলিশ আহত হয়েছেন। পরে আত্মরক্ষার্থে নৌপুলিশ বারার বুলেট ছোড়ে।
এসপি কামরুজ্জামান আরও জানান, জেলে নৌকার ১১ জনকে আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে ল²ীপুর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত থাকায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সে মারা যায়। ময়না তদন্তের পর জেলের মৃত্যু প্রকৃত কারণ জানা যাবে। এসপি আরো জানান, চিকিৎসাধীন ১০জেলেকে আটক করা হয়েছে।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...