বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২৬ রাত ০৯:৫৯
১৬২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় কোস্টগার্ড দক্ষিণ জোন অভিযান চালিয়ে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ২০ জেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) বিকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
কোস্টগার্ডের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে চরমানিকা কোস্টগার্ড আউটপোস্ট এর সদস্যরা ভোলার দুলারহাট আহম্মদপুরের মায়া ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় উক্ত এলাকা হতে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। এ সময় জব্দকৃত ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৭ টি অবৈধ বেহুন্দী জালসহ ২০ জন জেলেকে আটক করা হয়। আটককৃত জেলেরা হচ্ছে,নুর নবী(৪০),মো: মফিজ (৪৭) ,মো: মোস্তফা (৩৫) , মো: নুরনবী (৫৫) , মো: আবুল কালাম (৬০), মো: আমজাদ হোসেন (২৫), মো: আব্দুর রহমান (৪৫),মো: হারুন (৪২) ,মো: হেলাল (২৫) ,মো: জাকির (৩০) ,মো: রায়হান (২৫), মো: মনির (৩৫), মো: নুর নবী (৩৫), মো: তারেক(১৯), মো: নিরব (৩৬), মো: মিজানুর (৪০), নুর আলম (৫০), নাজিমউদ্দীন (৩২) মো: ইউনুস (৩৫), মো: রাসেল (২৭)।পরে জব্দকৃত বোট ও জাল এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক