বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২৬ রাত ০৮:৪৩
১৯০
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাচাই বাছাইয়ে ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া দুই প্রার্থী হলেন মহিবুল্যাহ খোকন ও তাছলিমা বেগম। এছাড়াও ওই আসনে বাকী সাত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারী) দুপুরে ভোলার জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে যাচাই বাছাই শেষে জেলা রিাটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান এ ঘোষাণা দেন।
ভোলার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ডা. শামীম রহমান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন করা হয়েছে। এ আসনটিতে মোট ৯জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে সাতজনের কাগজপত্র সঠিক পাওয়া যাওয়ায় তাদেরগুলো গৃহীত হয়েছে। বাকী দুই জন প্রার্থী স্বতন্ত্র হিসেবে দাখিল করেছেন। তবে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এক শতাংশ ভোটারদের যে সম্মতি দেওয়া হয়েছে সেগুলো সঠিক না পাওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তারা চাইলে নিয়ম অনুযায়ী প্রার্থীতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
বৈধ সাত প্রার্থী হলেন বিএনপির মো. হাফিজ ইব্রাহীম, জামায়াতে ইসলামীর মোহাম্মদ ফজলুল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুস সালাম, জাতীয় পার্টির অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম রিটু, আমজনতার দলের মো. আলাউদ্দিন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মোকফার উদ্দিন চৌধুরী ও স্বতন্ত্র মো. জাকির হোসেন খন্দকার।
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক