লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২২ রাত ১২:৩৩
৪৬০
জাহিদ দুলাল II ভোলার লালমোহনের সাড়ে ৫ শত ভূমি ও গৃহহীন পরিবার কখনও কল্পনাও করতে পারেননি একটি পাকা ঘরে জীবন কাটাবেন। অন্যের জমিতে ঝুপড়ি ঘরে বসবাস করতেন তারা। অসহায় এসব ভূমি ও গৃহহীন মানুষের সেই কল্পনাকে বাস্তবে রূপ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব পরিবার পাচ্ছেন জমিসহ সেমিপাকা একক বসত ঘর। প্রতিটি ঘরের সঙ্গে থাকবে বিদ্যুৎ, সুপেয় পানি ও যাতায়াতের রাস্তার ব্যবস্থা। কেবল ঘরই নয় সরকারি বিভিন্ন দপ্তরের মাধ্যমে এসব পরিবারগুলোকে করা হবে স্বাবলম্বীও।
আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় তৃতীয় পর্যায়ে প্রতিটি পরিবারকে নিজস্ব নামে ২ শতাংশ জমিসহ উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্নস্থানে সেমিপাকা করে এসব ঘর করে দেয়া হবে। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ রয়েছে দুই লক্ষ ৫৯ হাজার ৫ শত টাকা।উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়া কয়েকজন বলেন, চোখের সামনে নিজের স্বপ্নের বসত ঘর গড়ে উঠতে দেখছেন তারা। প্রধানমন্ত্রী তাদের জন্য বসত ঘর নির্মাণ করে দেয়ায় আনন্দের জোয়ার বইতে শুরু করেছে তাদের মধ্যে। ঘর পাওয়া এসব পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের এসব ঘর নির্মাণ কাজ তদারিক করা হচ্ছে। যাতে করে ঘরগুলোর গুনগতমান বজায় রাখা যায়। শিগগিরই এসব ঘর নির্মাণ শেষ করে প্রকৃত অসহায় ভূমি ও গৃহহীন পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ব্যাপারে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, অতীতের কোনো সরকার কখনই এসব ভূমিহীন ও গৃহহীনদের জন্য চিন্তা করেনি, তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমি ও গৃহহীনদের মৌলিক চাহিদার আবাসনের মত অন্যতম এ চাহিদা নিজ উদ্যোগে পূরণ করে দিচ্ছেন। যার জন্য লালমোহন-তজুমদ্দিনবাসীর পক্ষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত