অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনের বদরপুর ইউপির নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে মার্চ ২০২২ রাত ১১:১৫

remove_red_eye

৫০৫

ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদের এ নির্বাচন সোমবার সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের আসাদ উল্যাহ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী নৌকা প্রতিকের ফরিদুল হক তালুকদার। আনারস পেয়েছেন ৭,১৮৮ ভোট। নৌকা প্রতীক পেয়েছেন ৪৮৭৩ ভোট।

লালমোহন উপজেলা নির্বাচন কর্মকর্তা আমির খসরু গাজি জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপস্থিতিতে ছিল উৎসব মুখর পরিবেশ।  নির্বাচনে মোট ৭ জন চেয়ারম্যান প্রার্থী ও ৬২ জন সাধারণ সদস্য প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন।

বদরপুর ইউনিয়নের নির্বাচনের তারিখ ছিল গত ১০ ফেব্রæয়ারি। কিন্তু ওই ইউনিয়নের চেয়ারম্যান ও নৌকা প্রতীকের প্রার্থী ফরিদুল হক তালুকদার নির্বাচন বন্ধের জন্য তার ভাতিজা ৬নং ওয়ার্ড ইউপি সদস্য ওমর ফারুক তালুকদারকে দিয়ে হাই কোর্টে একটি মামলা করেন। ওই মামলায় হাইকোর্ট ৪ সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত করে। পরে আনারস প্রতীকের আওয়ামী লীগের বিদ্রাহী প্রার্থী আসাদ উল্যাহ নির্বাচন বন্ধের স্থগিতের আদেশের বিরুদ্ধে রীট করেন। সর্বশেষ মামলা জটিলতা কাটিয়ে নির্বাচন কমিশন সোমবার ভোটের তারিখ নির্ধারণ করে।

নির্বাচনে ১৪ টি কেন্দ্রে ভোট সুস্থভাবে সম্পন্ন করতে ৩জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সার্বক্ষণিক দায়ীত্ব পালন করেন।  নেওয়া হয় র‌্যাব, বিজিবি, পুলিশসহ ৩ স্তরের নিরাপত্তা। ইউনিয়নে মোট ২৯,৪৮৪ জন ভোটার।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...