অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

ভোলাসহ সারা দেশে শুরু হয়েছে হিন্দু পুরোহিত প্রশিক্ষণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই মার্চ ২০২২ রাত ১২:২৬

remove_red_eye

৫৩৯

ভোলাসহ ৬৪ জেলায় শুরু হয়েছে ধর্ম মন্ত্রনালয়ের উদ্যোগে হিন্দু ধর্মের  পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প ( দ্বিতীয় পর্যায়) । বুধবার জেলা প্রশাসক কার্যালয়ে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে অবহিতকরণ সভায় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুরঞ্জিত দত্ত (লিটু ) এ তথ্য জানান । এই প্রকল্পের অধীন ৪১ হাজার ২১৬ জন পুরোহিত ও সেবায়েতকে হিন্দু আইন , পূজা পদ্ধতি, ভ’মি আইন, আইসিটি  ডিজিটাল বাংলাদেশ , সামাজিক মূল্যবোধ, কৃষি, বনানয়ন, গবাদি পশু পালন, , খাদ্য পুষ্টি ও স্বাস্থ্যসেবা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।  ১২৮জনকে টিওটি প্রশিক্ষণের আওতায় আনা হবে ।

সরাসরি প্রশিক্ষণ পাবেন ৩৮ হাজার ৪শ জন। ৭টি কর্মকান্ডের ইস্যুতে প্রতিটিতে ৩ দিন করে প্রশিক্ষণ দেয়া হবে। প্রতি কর্মকান্ডের প্রশিক্ষণে জেলার সংশ্লিস্ট সরকারি দফতরের কর্মকর্তা উপস্থিত থাকবেন। ভোলায় প্রকল্প অবহিতকরণ শেষে আজ বৃহস্পতিবার থেকে প্রশিক্ষণ শুরু হবে।   প্রকল্প বিষয় তুলে ধরে  অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত হাওরাদার , জেলা আওয়ামী লীগ সিনিয়র যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ সফিকুল ইসলাম, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ রায় অপু , জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টার্ন ঐক্য পরিষদের আহŸায়ক অবিনাষ নন্দী।

স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প কর্মকর্তা জয়ন্ত চক্রবর্তি। ওই সভায় জেলা প্রানি সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিত মন্ডল, মৎস্য কর্মকর্তা এসএম আজাহারুল ইসলাম, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, জেলা তথ্য অফিসার নুরুল আমিনসহ বিভিন্ন দফতরের প্রধানরা উপস্থিত ছিলেন। এদিকে প্রশিক্ষণকালীন সময়ে পুরোহিতরা ভাতা পাবেন বলেও জানান প্রকল্প কর্মকর্তা।

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...