বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪ঠা মার্চ ২০২২ রাত ১২:২০
৪৭৪
ইলিশসহ সকল প্রকার মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকা অভয়াশ্রম ঘোষনা করা হলেও নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় জেলার মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে ১৩ জেলেকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত আটককৃতদের মধ্যে বৃহস্পতিবার ৩ জনকে কারাদন্ডও ৬ জনকে জরিমানা করেছে। এছাড়াও ভোলার ইলিশা মৎস্য ঘাটে জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কোস্টগার্ড প্রচার প্রচারণা করেছে ও দ্রæতগামী নৌ-যান দিয়ে মেঘনা নদীতে টহল দিয়েছে।
দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহফুজ হাসনাইন জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও পুলিশ ভোলা সদরের ইলিশা ও দৌলতখানের মেঘনা নদীতে অভিযান চালায়। এ সময় দৌলতখান থেকে ৭ জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করে জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত আটককৃত সাতজনের মধ্যে তিনজনকে ১৫ হাজার টাকা জরিমানা ও বাকি চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকা দিয়ে ছেরে দেয়া হয়েছে।
এদিকে ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন জানান, ভোলা সদরের মেঘনা নদী থেকে বৃহস্পতিবার সকালে ৬ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার মিটার অবৈধ জাল ও ১০ কেজি মাছ জব্দ করা হয়েছে। পরে আটককৃত ৬ জেলের মধ্যে তিনজনকে সাত দিনের কারাদন্ড ও তিনজনকে ১৫ হাজার টাকা অর্থদন্ডপ্ রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালে আহমেদ।পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় ও মাছ দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে
চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ভোলায় জেলেদের মাঝে চাল বিতরণ শুরু
লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ
লালমোহনে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত