লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২রা মার্চ ২০২২ সকাল ১১:৪৫
৫২৩
লালমোহনে স্বামীর নির্যাতন ও যৌতুক দাবীর ঘটনায় মামলা করায় মামলা তুলে নিতে রমাগঞ্জইউনিয়নের ইউপি সদস্য শাহাবুদ্দিন হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন এক গৃহবধু। মঙ্গলবার নিজের ৩ শিশু সন্তান নিয়ে লালমোহন প্রেসক্লাবে সংসবাদ সম্মেলনে স্বামী ও শ^শুর বাড়ির লোকজনসহ ইউপি সদস্য শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করেন গৃহবধু লাইজু বেগম। লাইজু উপজেলার চরভূতা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোঃ আবুল কাশেমের মেয়ে। সংবাদ সম্মেলনে গৃহবধূর সাথে তার বাবা ও ভাই বজলুর রহমানও উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে লাইজু বেগম বলেন, ২০০৮ সালে রমাগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব চরউমেদ গ্রামের নুরুল ইসলামের ছেলে মামুনের সাথে পারিবারিক মতে বিয়ে হয় তার। তাদের দাম্পত্য জীবনে ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে। স্বামী মামুন পেশায় সিএনজি চালক, তাই কাজের তাগিদে চট্টগ্রাম থাকতো সে। আর ছেলে মেয়ে নিয়ে স্বামীর বাড়িতে থাকতেন লাইজু। কিন্তু মামুন হঠাৎই নেশায় আসক্ত হয়ে পড়লে তাদের পারিবারিক জীবনে অভাব-অনটন ও কলহ দেখা দেয়। নেশার টাকা জোগাতে তাকে যৌতুকের জন্য চাপ প্রয়োগ, পরে নির্যাতন শুরু হয়। মামুনের সাথে একত্রিত হয়ে তার পরিবারও নির্যাতন শুরু করে। যৌতুক দিতে না পারায় এক পর্যায়ে তাকে তার বাবার বাড়িতে ফেলে রাখে মামুন। ২০১৯ সালের ১০ জুন ভোলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা করেন তিনি। ওই মামলায় পরোয়ানা জারি হলে স্বামী মামুন, শশুর নুরুল ইসলাম ও দেবর রুবেল গ্রেফতার হন এবং পরবর্তীতে জামিনে বেরিয়েই দিনে দুপুরে বাজারের মধ্যে তাকে মারধর করে। এ ঘটনায় গত ২১সালের ২১ সেপ্টেম্বর লালমোহন থানায় লিখিত অভিযোগও করেন তিনি।
লাইজু অভিযোগ করে বলেন, অব্যাহত হামলা ও হুমকির পরও মামলা তুলে না নেয়ায় গত ২০২১ সালের ৩ ডিসেম্বর দিনেদুপুরে বাজারের মধ্যে তার বাবার উপরও অতর্কিত হামলা চালায় স্বামী মামুন ও তার পরিবারের লোকজন। বর্তমানে রমাগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহাবুদ্দিনসহ স্বামী মামুনের চাচা নুরে আলম ও চাচাতো ভাই আলাউদ্দিন মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে যাচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন গৃহবধূ লাইজু বেগম।
রমাগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ শাহাবুদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, এমন কোন ঘটনার সাথে জড়িত নই। আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এমন অভিযোগ তোলা হয়েছে। লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন, পূর্বে কোনও অভিযোগ হয়েছিল কিনা, বিষয়টি জানা নেই। তবে এমন ঘটনার কোনও অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত