অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

ভোলায় যথাযথ মর্যাদায় পুলিশ মেমোরিয়ালে ডে পালিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা মার্চ ২০২২ সকাল ১১:৩৩

remove_red_eye

৫৪৩

ইসতিয়াক আহমেদ II ভোলায় যথাযথ মর্যাদা ও বিন¤্র শ্রদ্ধার মধ্য দিয়ে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত  অস্থায়ী  পুলিশ  স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দিবসের সূচনা করেন। মঙ্গলবার সকালে ভোলা পুলিশ লাইন্স মাঠে নির্মিত  অস্থায়ী  পুলিশ  স্মৃতিস্তম্ভে  ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম। পুলিশ সুপার পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করেন।

পরে নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।  এছাড়াও জেলা প্রশাসক, বিচার বিভাগ, কোস্ট গার্ড, সিভিল সার্জন, নির্বাহী প্রকৌশলী গনপূর্ত বিভাগ, র‌্যাব, সিআইডি, সভাপতি প্রেসক্লাব, জেল সুপার, ফায়ার সার্ভিস এর পক্ষ থেকে এবং জেলা পুলিশের সকল ইউনিট সমূহ পুষ্পস্তবক অর্পণ করেন । পুষ্পস্তবক  অর্পণ শেষে পুলিশ লাইন্স ড্রিলশেডে এক স্মরণসভার আয়োজন করা হয়। এ সময় এক মিনিট দাঁড়িয়ে থেকে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পুলিশ সুপার  মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে স্মরণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ফরহাদ সরদারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন,  ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচলক রাজিব আহমেদ, সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামান, সিনিয়র সহকারি জজ সাব্বির মোহাম্মদ খালিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর)মোঃ আব্বাস উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ  জহুরুল ইসলাম হাওলাদার, সহকারি পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল) মোঃ মাসুম বিল্লাহ,  ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ই¯্রাফিল, ভোলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান, জেল সুপার ও ভোলা জেলার সকল থানার অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশর সকল স্তরের পুলিশ সদস্যগণ।

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...