বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২২ রাত ১১:৪১
৫৯৬
এইচ আর সুমন II ভোলায় পারিবারিভাবে তৈরি বায়োগ্যাস প্লাটের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম। সোমবার বিকালে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আলগী গ্রামের তালুকদার বাড়িতে গ্যাস প্লান্টটি উদ্বোধন করা হয়। দেশি গরুর খামারি আব্দুস সাত্তার মিয়া তার বাড়িতে ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর ভোলা জেলা শাখার সার্বিক সহযোগিতায় প্লান্টটি নির্মাণ করেন।
স্বাগত বক্তব্যে মোঃ শাহিন জানান, জাগো ফাউন্ডেশন ও একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর ভোলা জেলা শাখার উদ্যোগে পারিবারিক পর্যায়ে এই বয়োগ্যাস প্লান্ট তৈরি করা হয়। প্লান্টটি নির্মাণে ৪০ হাজার টাকা ব্যয় হয়েছে। ৫-৭ টি দেশি গরুর গোবর থেকে উৎপন্ন গ্যাস দিয়ে একটি পরিবারের জ্বালানী চাহিদা মিটবে। আশা করা যাচ্ছে আর কোন খরচ ছাড়াই কমপক্ষে আগামী ২০ বছর এই প্লান্টটি সচল থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম বলেন, দেশের দক্ষিণাঞ্চলে এ ধরণের বায়োগ্যাস প্লান্ট তেমন একটা দেখা যায়না। আব্দুস সাত্তার তালুকদার অনুকরণীয় একটি উদ্বোগ নিয়েছেন। তর দেখা দেখি অন্যরাও এমন উদ্বোগ নিলে পরিবেশ যেমন দূষণমুক্ত থাকবে তেমনি খামারিরা লভবানও হবেন।
স্থানীয় ইউপি মেম্বার আলমগীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুল মালেক, ভোলা প্রেসক্লাবের সহসভাপতি জুন্নু রায়হান, বেসরকারি উন্নয়ন সংস্থা ভলেন্টিয়ার ফর বাংলাদেশ ভোলা জেলা শাখার সভাপতি মোঃ শাহিন, স¤পাদক আল জুবায়ের, স্থানীয় জনপ্রতিনিধি মোঃ আবুল কাশেম, শাহে আলম তালুকদার প্রমূখ।
ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২
মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের
ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়
ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার
বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা
ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা
লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত