চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১১:২৪
৪৯৬
জমিজমার বিরোধ নিয়ে ৩ জনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নের ওমরাবাজ গ্রামের ২নং ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে। চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন ভূক্তভোগী সাদেক হাওলাদার (৫৫) বলেন, ওমরাবাজ মৌজায় আমাদের ক্রয়কৃত ৩২শতাংশ জমি ভোগদখলে রয়েছে। গত ৯ফেব্রæয়ারী জমিতে ধান চাষ দেয়ার সময় একই এলাকার মৃত ইউনুস মহাজনের ছেলে মেহেদী হাসান উজ্জল ওই জমি তাদের দাবি করে প্রায় ১০-১২জন একত্রিত হয়ে দা’ছেনি ও শাবল,লাঠিঁসোটা এবং লোহার রড নিয়ে আমাকে ও আমার পরিবারের উপর অতর্কিত হামলা করে।
তিনি আরো বলেন, ওই জমি নিয়ে পূর্ব থেকে দীর্ঘদিনের বিরোধ থাকায় প্রতিপক্ষ গং জমিটি জোরজবর দখলের পায়তারা করে আসছে। ঘটনার দিন সকালে আমি ও আমার পরিবারের লোকজনসহ জমিতে ইরি ধানের চারা রোপণ করার সময় প্রতিপক্ষ উজ্জল,গোলেনুর বেগম,মন্নান হাওলাদার ও ঝুমা বেগমসহ আরো একাধীক লোকজন নিয়ে এসে আমার রোপণকৃত চারা জোরপূর্বক উপড়ে ফেলে। আমি বাঁধা দিয়ে জিজ্ঞেস করতে গেলে উজ্জলসহ তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা এবং বহিরাগত লোকজন তাঁদের হাতে থাকা দেশিও অস্ত্র দিয়ে আমাকে ও আমার স্ত্রী শাহানাজ বেগম (৪৫) ও আমার ভাই মো.মনির (৩৫)কে এলোপাতাড়ি কুপিয়ে এবং পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও থেতলা জখম করে এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এসময় আমাদের ডাক চিৎকারে স্থানীয় এলাকাবাসী ছুটে এলে প্রতিপক্ষ গং আমাদের হত্যা করে নদীতে ভাসিয়ে দিবে বলেও হুমকি দিয়ে দিয়ে যায়। এ ঘটনায় আমি চিকিৎসাধীন অবস্থায় শশিভূষণ থানায় একটি মামলা দায়ের করি।
হামলার অভিযোগ অস্বিকার করে উজ্জলের বোন ঝুমা বেগম জানান, সাদেক গং উজ্জল ও তাঁর মা গোলেনুর বেগম এবং তাঁকে প্রথমে বেধরক মারধর করে আহত করে। এবং ওই জমিটি তাঁর বাবা ইউনুস মহাজনের মৃত্যুর পরে পিতার ওয়ারিস হিসেবে তাঁরা ভোগদখলে রয়েছেন বলেও দাবি করেন ঝুমা বেগম।
এ বিষয়ে শশিভূষণ থানার মামলার আয়ু এসআই সোলাইমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। জমিটি নিয়ে এর আগেও একাধকিবার শালিস ফয়সালা হয়েছে। স্থানীয় সূত্রে জানতে পেরেছি ওই জমির পাশে আরাআরি লম্বা একটি জমি রয়েছে আর সেই জমিটি উজ্জল গং সাদেক গংকে ভোগদখল করার প্রস্তাব করছে কিন্তু সাদেক গং তাতে নারাজ। মারামারির ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হয়েছে। তবে সাদেক গং থানায় মামলা দায়ের করলে পুলিশ উজ্জলকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত