অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩


ভোলায় নানা আয়োজনে যুগান্তরের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২২ রাত ১১:৫৭

remove_red_eye

৪৭৯

ভোলায় নানা আয়োজনে দৈনিক যুগান্তরের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে ভোলা প্রেসক্লাব হল রুমে আলোচনা সভা, কেক কাটা, সংবাদপত্র বিপণন কর্মী ও মাদ্্রাসার হেফজ খানার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।যুগান্তর স্বজন সমাবেশের ভোলা সভাপতি মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন।


যুগান্তরের ভোলার স্টাফ রিপোর্টার এম হেলাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা, প্রেসক্লাবের সহসভাপতি জুন্নু রায়হান, যুগান্তর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক বিপ্লব পাল কানাই, প্রথম আলো ভোলা প্রতিনিধি নেয়ামত উল্যাহ, জীবন পুরাণ আবৃত্তি একাডেমির পরিচালক মশিউর রহমান পিংকু, প্রধান শিক্ষক আব্দুর রহমান, সাংবাদিক আদিল হোসেন তপু প্রমূখ।

অনুষ্ঠানে পবিত্র কুরআন শরীফ তেলোয়াত করেন সাংবাদিক ইকরামুল আলম। অনুষ্ঠানে যমুনা গ্রুপ ও যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম বাবুলের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এসময় বক্তারা দৈনিক যুগান্তরের বস্তুনিষ্ঠ সংবাদের প্রশংসা করে বলেন, গত ২২ বছর ধরে দৈনিক যুগান্তর বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পাঠকের মনে যায়গা করে নিয়েছেন।  ভবিষ্যতেও এ ধারাবহিকতা বজায় থাকবে বলে আমরা বিশ্বাস করি। আমরা আজকের এই দিনে যুগান্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করি।