বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৯শে জানুয়ারী ২০২২ রাত ০৯:২১
৪৬৮
তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিনামূল্যে জমি ও গৃহ প্রদান কার্যক্রম বাস্তবায়নের ৪র্থ পর্যায়ের গৃহ নির্মানের জন্য জমি ক্রয় এবং চলমান গৃহ নির্মান কাজের বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিব আহম্মেদ। শনিবার সকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কেয়ামূল্যাহ, গুরিন্দা বাজার এবং চাঁচড়া ইউনিয়নের কাটাখালীতে প্রকল্প পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম, উপজেলা প্রকৌশলী (অঃদাঃ) মোঃ বিল্লাল হোসেন, চাদঁপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন, চাঁচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, প্রেসক্লাব সভাপতি রফিক সাদী প্রমূখ।
তজুমদ্দিনে ৪র্থ পর্যায়ের প্রায় ২শ পরিবারের জন্য জমি ক্রয় করা ও গৃহ নির্মাণ বাস্তবায়ন কাজ চলমান রয়েছে। এর আগে ১৬৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বসবাসের জন্য প্রধান মন্ত্রীর উপহার হস্তান্তর করেন উপজেলা প্রশাসন।
অপর দিকে লালমোহন উপজেলায় তৃতীয় পর্যায়ে আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় প্রায় ৭০০ টি ঘর নির্মাণ করা হবে। সেই লক্ষ্যে শনিবার লালমোহন উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্মিতব্য গৃহসমূহের স্থান পরিদর্শন করেন ভোলা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রাজীব আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ বিল্লাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ চন্দ্র ঘোষ, লর্ড হার্ডিঞ্জ, ধলী গৌরনগর, রমাগঞ্জ, বদরপুর ও লালমোহন (সদর) ইউনিয়নসমূহের চেয়ারম্যান, মেম্বার, জমির মালিকসহ স্থানীয় উপকারভোগীরা। রাজীব আহমেদ এ সময় গৃহ নির্মাণ স্থানসমূহের বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং সরকারের স্বার্থ বজায় রেখে উপকারভোগীদের জন্য বাস্তবসম্মত, টেকসই এবং আশ্রয়ণ প্রকল্প কার্যালয় হতে সরবরাহকৃত ম্যানুয়েল অনুযায়ী গৃহ নির্মাণ কাজ এগিয়ে নেওয়ার পরামর্শ প্রদান করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র মমত্বপূর্ণ এ প্রকল্পটি সঠিক ও যথাযথভাবে বাস্তবায়নে উপজেলা প্রশাসন সকলের দায়িত্বশীল সহযোগিতা কামনা করে।
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে
চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ভোলায় জেলেদের মাঝে চাল বিতরণ শুরু
লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ
লালমোহনে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত