চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২২শে জানুয়ারী ২০২২ রাত ১০:১৮
৬৯৯
ভোলার চরফ্যাশনের দুলারহাট থানার চর তোফাজ্জল গ্রামে শনিবার সকালে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমিতে ইউপি চেয়ারম্যানের নির্দেশে ঘর উত্তোলনের অভিযোগ উঠেছে। চর তোফাজ্জল গ্রামের আবদুল খালেক ব্যাপারী, সুরমা, মনির, অভিযোগ করেন- ১৯৬০ সালের ৭৭৯৩ নং দলিলে এক একর ২০ শতাংশ, ২০১১ সালে ১১৪৩ নং দলিলে ১৮.৫০ শতাংশ, ২০১৯ সালের ২২১৯ নং দলিলে ৫৬.২০ শতাংশ জমির মালিক হয়ে ভোগ দখলে রয়েছেন। ওই জমি দেখা শুনা করার জন্য ঘর উত্তোলন করে থাকতে দেয়া হয় স্থানীয় হানিফকে।
তিনি জাল কাগজ সৃজন করে জমির মালিক দাবী করলে স্থানীয় সমোঝোতায় আড়াই বছর আগে সে চলে যায়। সম্প্রতি তিনি ফের ওই জমি নিয়ে বিরোধ করলে আমরা আদালতে গেলে আদালত তার ওপর নিষেধাজ্ঞা দেন। এ ছাড়া দুলার হাট থানার ওসি আগামী ৫ ফ্রেব্রæয়ারি উভয় পক্ষের কাগজ দেখে ফয়সালা করবেন বলে আশ^াস দেন। শনিবার সকালে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের নির্দেশে আনিফ, রাজ্জাক শতাধিক লাঠিয়াল বাহিনী নিয়ে ওই জমিতে ঘর উত্তোলন করেন। এসময় আবদুল খালেকের ঘর কুপিয়ে ভাংচুর করে।
এসময় আবদুল খালেক ও তার পুত্রবধু সুরমা, নাজমা, রিনাকে পিটিয়ে ও চোখে মরিচের গুড়া দিয়ে আহত করেন। এসব অভিযোগ অস্বীকার করে হানিফের মেয়ে রাবিয়া বলেন- জমির মুল মালিক সামছুল হুদা গংদের থেকে স্টাম্পের মাধ্যমে জমি ক্রয় করে ঘর উত্তোলন করে বসবাস কালীন প্রতিপক্ষের হুমকিতে আড়াই বছর আগে ঘর ছেড়ে চলে যান তার পিতা। শনিবার তারা ওই ভিটিতে নতুন করে ঘর উত্তোলন করে বসবাস শুর করেছেন। এ বিষয়ে জানতে নুরাবাদ ইউপি চেয়ারম্যানকে ফোন করলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া যায়নি।
দুলার হাট থানার অফিসার ইনচার্জ মো: মোরাদ হোসেন (ওসি) বলেন- দুই পক্ষের মধ্যে খালেক পক্ষ দলিল মুলে হানিফ পক্ষ স্টাম্পে ক্রয় সুত্রে জমির মালিক না দাবী করেন। এ নিয়ে আদালতে মামলা রয়েছে। বিষয়টি আদালত সমাধান দিবেন। শনিবার সকালে ঘর উত্তোলনের সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়েছি, পরিস্থিতি শান্ত রয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত