লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২২শে জানুয়ারী ২০২২ রাত ০৮:৫০
৬৭১
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে মাদ্রাসা পড়–য়া একমাত্র পুত্র সন্তানের পা অপারেশনের খরচ মেটাতে নিজের বসত ভিটে বন্ধক রেখেও পুরো অপারেশন সম্পন্ন করাতে পারেননি এক অসহায় জেলে বাবা। গত বছরের মার্চে ঢাকায় মায়ের ডাক্তার দেখাতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হন লালমোহনের ধলিগৌরনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কাঠির মাথা এলাকার নিরব মাঝির ছেলে মো. নিজাম উদ্দিন। সে স্থানীয় পাটওয়ারীর হাট দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। ওই দুর্ঘটনায় নিজামের বাম পায়ের হাড় ভেঙে যায়। দুর্ঘটনার পর ঢাকার শ্যামলী, মিডফোর্ড মুন লাইট হসপিটাল ও ঢাকা কমিউনিটি হসপিটালে ডাক্তার দেখিয়ে চারবার অপারেশন করতে হয় নিজামকে। তার পায়ের চারবারের অপারেশনে অসহায় জেলে বাবা নিরব মাঝি নিজেরে শেষ সম্বল বসতভিটা বন্ধকসহ দার-দেনা করে অন্তত ৬ লক্ষ টাকা খরচ করলেও এখনও সেরে উঠেনি নিজামের পা। আগামী ফেব্রæয়ারী মাসের শেষের দিকে আবার ঢাকা কমিউনিটি হসপিটালে গিয়ে ডাক্তার দেখাতে হবে অপারেশনের জন্য। সেখানে আরও অন্তত প্রায় ৩ লক্ষ টাকা প্রয়োজন। তবে এখন নিজের কাছে কোনো অর্থ না থাকায় একমাত্র মাদ্রাসা পড়–য়া ছেলের পায়ের অপারেশন নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন এই অসহায় বাবা। সঠিক সময়ে পা অপারেশন না করানো গেলে নষ্ট হয়ে যেতে পারে নিজামের পা। চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করতে পারে নিজাম উদ্দিন।
তার বাবা নিরব মাঝি বলেন, গত বছরের মার্চে নিজাম তার মাকে নিয়ে ডাক্তার দেখাতে যায় ঢাকাতে। এসময় সেখানে তার মা, ছোট দুই বোনসহ দাদিও দুর্ঘটনার শিকার হয়। নিজাম বাদে বাকিরা চিকিৎসায় সেরে উঠলেও এখনও নিজাম সুস্থ হতে পারেনি। ইতোমধ্যে নিজামের পায়ের অপারেশন করাতে গিয়ে গ্রামের মানুষের সহযোগিতা, দেনা আর বসতভিটেও বন্ধক রাখতে হয়েছে। আগামী ফেব্রæয়ারী মাসে আবার নতুন করে অপারেশন করাতে ঢাকায় যেতে হবে। সেখানে আরও অন্তত ৩ লক্ষ টাকার প্রয়োজন। এ টাকার জন্য পুরোপুরি নিরুপায় হয়ে পড়েছি। এখন আমার থেকে এক টাকাও নাই। মাছ ধরে সংসার চালাই। যা দিয়ে নিজেদের খেয়ে-পরে বেঁচে থাকার চাইতে বেশি কিছু করাও সম্ভব না। তাই ছেলের পা অপারেশন সম্পন্ন করতে সমাজের স্ব-হৃদয়বান ব্যক্তিদের কাছে সহযোগিতা কামনা করছি। সহযোগিতা পাঠানোর ঠিকানা: ০১৭৩৬৭৭৪৯১৬ (বিকাশ পার্সোনাল, নিরব মাঝি)।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত