অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩


ভোলায় করোনায় আরো ১৬ জন আক্রান্ত : ১৫ জন হাসপাতালে ভর্তি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে জানুয়ারী ২০২২ রাত ১১:৩৪

remove_red_eye

৪৯৯

 

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘন্টায় ১০২ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১০ জনই ভোলা সদর উপজেলার বাসিন্দা। এছাড়া বোরহানউদ্দিনে ১, লালমোহনে ২ ও চরফ্যাসন উপজেলার ৩ জন বাসিন্দা রয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৬ হাজার ৯১২ জন। মোট সুস্থ্য হয়েছেন ৬ হাজার ৭৭৫ জন। বুধবার রাতে সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করে।

সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ৩৪ হাজার ৬৭৩ জনের নমুনা সংগ্রহ করে র‌্যাপিড অ্যান্টিজেন কিটস এবং আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়েছে। বর্তমানে ১৫ জন ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে ১২ জন বুধবার হাসপাতালে ভর্তি হয়েছে। ভোলায় করোনা আক্রান্ত ৬ হাজার ৯১২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৭৫ জন। মোট সুস্থতার হার ৯৮.০ । ভোলায় করোনা আক্রান্ত হয়ে এপর্যন্ত ৯১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৭৩ জন, দৌলতখানে ৫ জন, বোরহানউদ্দিনে ২ জন, লালমোহনে ৫ জন, চরফ্যাশনে ৫ জন ও মনপুরা উপজেলায় এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে।