বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ই জানুয়ারী ২০২২ রাত ০৮:৩৩
৬৯৬
বাংলার কণ্ঠ ডেস্ক: করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টা আরও ২ হাজার ৯১৬ জন আক্রান্ত হয়েছেন। এর আগে গতকাল (মঙ্গলবার) ২ হাজার ৪৫৮ জন রোগী শনাক্ত হয়েছিল।এছাড়া নতুন করে করোনায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে, যা গতকাল ছিল ২ জনে।
বুধবার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য মতে, দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৬ লাখ ১ হাজার ৩০৫ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ১১১ জনের। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৬ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ৬৫৩ জন।
গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৭০৫ জনের নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করা হয় ২৪ হাজার ৯৬৪টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৬৮ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ করোনা শনাক্তের পর থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।
মারা যাওয়া চারজনের মধ্যে দুজন পুরুষ এবং দুজন নারী। চট্টগ্রামে একজন ও ঢাকা বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে। অন্য ৬ বিভাগে কোনো মৃত্যু হয়নি।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে
চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ভোলায় জেলেদের মাঝে চাল বিতরণ শুরু
লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ
লালমোহনে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত