অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনের হাজারীগঞ্জে চোরের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই জানুয়ারী ২০২২ রাত ০৯:৩২

remove_red_eye

৬২৭

চুরির আতংকে রাতে গ্রামবাসীর পাহারা

এআর সোহেব চৌধুরী , চরফ্যাশন : চোরের উৎপাতে অতিষ্ঠ চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের বাসিন্দারা। চোর চক্রের ধারাবাহিক চুরির ঘটনায় ওই ইউনিয়নের বাসিন্দারা ঘর চুরির সঙ্কায় রাতে বসিয়েছেন পাহারা। রাতে প্রত্যেক পাড়া মহল্লায় একজন করে বাড়ির বাসিন্দা সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত নিজের বাড়ি পাহারা দিচ্ছেন বলে স্থানীয় গ্রামবাসীরা জানান।

ভূক্তভোগীদের অভিযোগ চোর চক্রের বিরুদ্ধে উপজেলার শশিভূষণ থানায় মামলা করার পরেও থামছেনা চুরি। এ চক্রের উপদ্রবে দিনেদুপুরে গ্রামের মানুষের নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ডিম, হাঁস-মুরগি ও গবাদী পশুসহ গৃহস্থের ব্যবহৃত আসবাবপত্র এবং মূল্যবান পণ্য সামগ্রী চুরি হয়ে যাচ্ছে। স্থানীয়দের দাবি তাঁরা চোর চক্রটিকে চিহ্নিত করতে পেরেছেন। তাঁরা জানান,এলাকার বাসিন্দা আনিছুল হকের ছেলে মাগরিব (৩০) ও সজিব (২৭) এবং পারভেজ (১৮)সহ আরও সঙ্গীয় ৭/৮জন একত্রিত হয়ে গ্রামে একটি চোর চক্র রয়েছে। ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা নাসিমা বেগম কান্নাভরা কন্ঠে অভিযোগ করে বলেন, বাড়িতে আমার স্বামী না থাকায় রাতের বেলা একই এলাকার বাসীন্দা মাগরিব আমার সামনে দিয়ে ঘর থেকে ব্যবহৃত বিদেশি কম্বল,পাতিল ভরা চাল ও নগদ টাকা নিয়ে যায়। স্থানীয় আরেক বাসিন্দা মোস্তাফিজ মিঝি বলেন, কয়েকদিন পূর্বে মাগরিব ও তাঁর ভাই সজিব আমার ঘর থেকে আট হাজার টাকা ও স্বর্ণলঙ্কার চুরি করে। এর আগেও এ চোরদের স্থানীয়রাসহ আটক করা হয়েছিলো। গ্রামের বাকের দফাদার নামে আরেক ভূক্তভোগী বলেন, গভীর রাতে আমার বসত ঘরে সজিব চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে। কবির মিয়া বলেন, মাসখানেক আগে আমার কষ্টার্জিত ধান বেঁচা ৭৭হাজার টাকা নিয়ে যায় চোরের দল। এছাড়াও এর আগেও ওই চোর চক্রটি ঘর থেকে ১লাখ ২০হাজার টাকা চুরি করে। গ্রামবাসী বলেন, এই চোর চক্রের একাধীক সদস্যকে হাতেনাতে কয়েকবার ধরার পরেও প্রভাবশালী মহলের হস্তক্ষেপে তাঁদের ছেড়ে দিতে হয়েছে। এলাকায় মোরল মাতুব্বরদের কাছে একাধীকবার জানিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় চোরদের বিরুদ্ধে ভূক্তভোগীরা গত ডিসেম্বরের ১৭ তারিখে ৩জনকে আসামী করে থানায় একটি মামলা করেন বলে জানা গেছে। মামলা সূত্রে জানা যায়, ডিসেম্বরের ১৪ তারিখ গভীর রাতে ওই গ্রামের বাসিন্দা সুমন কাজির বসতঘরে সজিব ও মাগরিব সিঁদ কেটে তাঁর ঘর থেকে দুইটি মোবাইল ফোন,নগদ ৬৫হাজার টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যাওয়ার সময় তাঁদের চিনতে পেরে ধাওয় করেন ভূক্তভোগীরা। এসময় তাঁদের ডাকচিৎকারে বাড়ির লোকজন ছুটে আসলে অভিযুক্তরা কৌশলে পালিয়ে যায়। ভূক্তভোগী সুমন কাজি বলেন, থানায় মামলা করার পর থেকে মামলা উঠিয়ে নেয়ার জন্য অভিযুক্ত আসামীদের পরিবার ও পলাতক আসামিরা বিভিন্ন মাধ্যমে আমাদের হুমকি ধমকি দিয়ে আসছে। শশিভূষণ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান পাটোয়ারী বলেন, চুরির অভিযোগে থানায় একটি মামলা হয়েছে ওই মামলায় মাগরিব নামের একজনকে গ্রেপ্তার করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে । এছাড়াও ওই মাগরিবের বিরুদ্ধে সিআইডিতে শিশু হত্যার অভিযোগে একটি মামলা রয়েছে।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...