অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে উৎসব ছাড়াই শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২২ রাত ০৯:৪২

remove_red_eye

৫৭০

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন : নতুন শিক্ষাবর্ষে মহামারি করোনার কারনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উৎসব ছাড়াই চরফ্যাশন উপজেলায় নতুন পাঠ্যবই বিতরণ শুরু হয়েছে। বিগত বছরগুলোতে বিনামূল্যের পাঠ্যবই উৎসব করে দেয়া হলেও করোনা সংক্রমনের কারণে এবারও উৎসব ছাড়াই শিক্ষার্থীদের হাতে শ্রেণী অনুযায়ী ধাপে ধাপে দেয়া হচ্ছে নতুন এ পাঠ্যবই। বিভিন্ন দিনে নতুন বই বিতরণের  জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী চরফ্যাশন উপজেলার ২১৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৭৮টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৭০টি দাখিলসহ ইবতেদায়ী মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে নতুন বই। শনিবার সকালে উপজেলার ২১টি ইউনিয়নে সরকারী প্রাথমিকের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৫৪হাজার শিক্ষার্থীর মাঝে ৩লাখ ৫০হাজার ও ইবতেদায়ী মাদ্রাসার ৪৯হাজার ৮শ শিক্ষার্থীর মাঝে ৩লাখ ৪৯হাজার ৫০০ নতুন বই বিতরণ করা হচ্ছে। মাধ্যমিক ৪৫হাজার ৪৭১ ও দাখিল ৩৫হাজার ৬৩৩ জন শিক্ষার্থীর মাঝে ৪লাখ ৫২হাজার ৫০০ নতুন পাঠ্যবই বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। নুরাবাদ নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম আমির হোসেন বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে ছাত্র,ছাত্রিদের মাঝে আনন্দঘন পরিবেশে নতুন শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হচ্ছে। শিক্ষার্থীরাও নতুন বছরে বই পেয়ে খুবই উচ্ছাসিত। সহকারী উপজেলা শিক্ষা অফিসার সফিকুল ইসলাম বলেন, প্রাথমিকে শিক্ষার্থীদের শ্রেণী অনুযায়ী নতুন বই বিতরণ শুরু হয়েছে। ইতমধ্যে প্রাথমিকের সকল বই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার খলিলুর রহমান বলেন,মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য আরও বইয়ের প্রয়োজন রয়েছে। মাধ্যমিকের বিপুল পরিমানের বই এখনো ছাপা শেষ না হওয়ায় বইয়ের সংকট থাকলেও খুব দ্রæতই বই পাবো বলে আশা করি।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...