অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

চলে গেলেন লালমোহনের বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যক্ষ নজরুল

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে ডিসেম্বর ২০২১ রাত ১১:০৩

remove_red_eye

৬৬৮

 লালমোহন প্রতিনিধি : ভোলা জেলার বিশিস্ট রাজনীতিবিদ, ৩ বারের নির্বাচিত সফল লালমোহন উপজেলা চেয়ারম্যান, লালমোহন উপজেলা আওয়ামী লীগের দীর্ঘ সময়ের সভাপতি, সরকারী শাহবাজপুর কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ একেএম নজরুল ইসলাম ইন্তেকাল  করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মঙ্গলবার সকাল ১১টায় নিজ বাসায় তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন লালমোহনের সুরাজনৈতিক আইকন এবং লালমোহনের দুঃসময়ের আওয়ামী লীগের অভিভাবক।
অধ্যক্ষ এ.কে.এম নজরুল ইসলাম এর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি।লালমোহনের রাজনৈতিক মঞ্চে দীর্ঘদিন প্রভাবশালী ব্যক্তি হিসেবে অধ্যক্ষ এ কে এম নজরুল ইসলাম সর্বজনবিদিত। স্বাধীনতা পরবর্তী সময় থেকে অদ্যাবধি লালমোহনের সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাÐে 'পিন্সিপাল নজরুল ' নামে পরিচিত তিনি। কখনো রাজনৈতিক মঞ্চে প্রত্যক্ষ ভুমিকা কখনো পরোক্ষভাবে রাজনৈতিক নীতিনির্ধারণীতে অধ্যক্ষ নজরুলের ছিল সচল উপস্থিতি। দীর্ঘ রাজনৈতিক জীবনে নন্দিত হয়েছেন নিজস্ব কারিশমায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে স্নাতকোত্তর করে কাস্টমসে কর্মজীবন শুরু করলেও শাহবাজপুর কলেজের অধ্যক্ষ হিসেবে তিনি সর্বাধিক পরিচিত। মূলত লালমোহনের সাবেক এমপি মোতাহার মাষ্টারের অনুপ্রেরণায় রাজনীতির পিচ্ছিল পথে পা বাড়ান তিনি। শিক্ষকতার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক বিষয়ে নেতৃত্বে ধাপে ধাপে প্রত্যক্ষ রাজনীতিতে আবির্ভূত হন তিনি। ১৯৮৫ সালে দেশের প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে লালমোহনের তৎকালীন অধিকাংশ প্রভাবশালী ব্যক্তির বিরোধিতা স্বত্বেও জনগণের প্রকৃত ভালোবাসায় চেয়ারম্যান নির্বাচিত হোন। মরহুমের নামাজে জানাযা আজ বুধবার সকাল ১১টায় লালমোহন হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...