অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে গৃহবধূকে কুপিয়ে জখম

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই ডিসেম্বর ২০২১ রাত ১০:৩০

remove_red_eye

৬১০

লালমোহন  প্রতিনিধি  : ভোলার লালমোহনে উম্মে হাফছা (৩১) নামে এক গৃহবধূকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার দুপুর ১টার দিকে উপজেলার লালমোহন ইউনিয়নের ১নং ওয়ার্ড ইদ্রিস পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। এঘটনায় ওই গৃহবধূর বাবা মো. জয়নাল আবেদিন বাদি হয়ে লালমোহন থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-১৪, তারিখ ১৩ ডিসেম্বর।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালমোহন পৌরসভা ৪নং ওয়ার্ডের বাসিন্দা মো. জয়নাল আবেদিনের ছোট মেয়ে উম্মে হাফছার সাথে প্রায় ১৬বছর আগে লালমোহন ইউনিয়নের ১নং ওয়ার্ড ইদ্রিস পাটোয়ারী বাড়ির সৈয়দ আহমদের ছেলে শফিকুলের সাথে বিয়ে হয়। এ দম্পতির ২ছেলে ১টি কন্যা সন্তান রয়েছে। স্বামী শফিকুল প্রবাসে থাকায় হাফছা একাই স্বামীর ঘরে থাকতেন।
এ সুযোগে একই বাড়ির মো. শামছল হকের ছেলে জসিম, বাবুল বেপারী, শামছল হক, আব্বাছসহ তাদের পরিবারের লোকজন বিভিন্ন সময় বিভিন্ন উপায়ে ক্ষতিসাধন করার চেষ্টায় লিপ্ত থাকতো। তুচ্ছ যেকোনও ঘটনায় প্রায়ই হাফছাকে মারতে উদ্যত হত জসিমের পরিবার।
গত রবিবার জসিমের পালিত ছাগলে হাফছা বেগমের ঘরের সামনে সৃজিত ফসলাদি নষ্ট করায় ওই ছাগল তাড়ানোকে কেন্দ্র করে হাফছার উপর হামলা চালায় জসিম ও তার পরিবার।
একপর্যায়ে দা দিয়ে হাফছার ঘাড়ে কোপ দেয় জসিম। এতে সে মাটিতে লুটিয়ে পড়লে ডান হাতেও কোপ দিয়ে হাতটি প্রায় বিচ্ছিন্ন করে রক্তাক্তবস্থায় উঠোনে ফেলে রাখে তারা। একই সাথে হাফছার সাথে থাকা স্বর্ণালংকার লুটে নেয় হামলাকারীরা।
পরে স্থানীয়রা এসে গুরুত্বরবস্থায় হাফছাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে বরিশাল পরে ঢাকায় প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
বর্তমানে হাফছা ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এর বার্কুলার বøকের ৮নং বেডে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে এ ঘটনার পর থেকেই জসিম ও তার পরিবার পলাতক থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
লালমোহন থানার  অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলার ৬নং আসামী পারভিন কে আটকপূর্বক কোর্টে প্রেরণ করা হয়েছে। বাকিদেরকেও আটকের চেষ্টা চলছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...