চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৩ই ডিসেম্বর ২০২১ রাত ১০:০৫
৬২১
চরফ্যাশন প্রতিনিধি : ঋণ নিতে রাজি না হওয়ায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে। রবিবার (১২ডিসেম্বর) সন্ধ্যায় চরফ্যাশন উপজেলার সিমান্তবর্তী লালমোহন রমাগঞ্জ ইউনিয়নে এঘটনা ঘটে বলে ভূক্তভোগী নারী অভিযোগ করেন। আহত গৃহবধূ তাসলিমা বেগম (২৭) চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের সোলাইমান খলিফার মেয়ে। তিনি জানান,তাঁর স্বামী জিয়াউদ্দিনের সঙ্গে ১২বছর পূর্বে তাঁদের বিয়ে হয়। তাঁদের দুই সন্তান রয়েছে। ঘটনার দিন সন্ধ্যায় তাঁর স্বামী ঋণ নেয়ার জন্য বাড়িতে এক এনজিও কর্মীকে নিয়ে আসে। ঋন নেয়ার বিষয়টি তিনি আগে থেকে জানতেন না। তাঁর স্বামী জিয়াউদ্দিন বেসরকারী ওই সংস্থা থেকে ঋণ নেয়ার জন্য প্রস্তাব দিলে তিনি রাজি না হওয়ায় ওই এনজিও কর্মীর সামনেই জিয়াউদ্দিন তাকে কাঠের চলা দিয়ে এলোপাতাড়ী মারধর ও রক্তাক্ত জখম করে। নির্যাতনের খবর পেয়ে ওই গৃহবধূর ভাই ও ভগ্নীপতি ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন,ওই নারীর ডান চোখে গুরুতর রক্তাক্ত ফাটা ও নীল ফোলা জখম পাওয়া গেছে।
গৃহবধূ তাসলিমা বেগমের ভাই ইমাম হোসেন বলেন, ভগ্নীপতি জিয়াউদ্দিন যৌতুক বাবদ এ পর্যন্ত আমাদের কাছ থেকে প্রায় ৫লাখ টাকা নিয়েছে। সে কিছুদিন পর পর আমার বোনকে টাকার জন্য নির্যাতন করে আমরা এর বিচার চাই। নির্যাতনের বিষয়ে জানতে জিয়াউদ্দিনকে ফোন দিলে তিনি বিষয়টি নিয়ে কথা বলতে রাজি নয় বলে মুঠো ফোনের লাইন কেটে দেন। এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ বলেন, গৃহবধূকে নির্যাতনের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিচ্ছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত