অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাসন সেন্ট্রাল হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা চালু

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা ডিসেম্বর ২০২১ রাত ০৯:৩৫

remove_red_eye

৬৯৮

এআর সোহেব চৌধুরী ,চরফ্যাসন :  কিডনি  ডায়ালাইসিস সেবা কার্যক্রম চালু করেছে চরফ্যাসন সেন্ট্রাল ইউনাইটেড  হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার (৪ডিসেম্বর) থেকে বেসরকারী এই হাসপাতালে কিডনি ডায়ালাইসিস মেশিনের কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রতিদিন দুই শিফটে গড়ে অন্তত ৫ জন কিডনি রোগী ডায়ালাইসিসের সুবিধা পাবেন বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
আপাতত ১টি ডায়ালাইসিস মেশিন সংযোজন করা হলেও পরবর্তীতে এ ডায়ালাইসিস মেশিন সংখ্যা  বাড়ানো হবে এবং কিডনি রোগীরা কম খরচে ডায়ালাইসিস করাতে পারবেন বলে জানা গেছে।
হাসপাতাল সূত্র জানায়, এ হাসপাতালে বিভিন্ন রোগের চিকিৎসাসহ পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি ভোলা জেলায় প্রথমবারের মতো কিডনি রোগীদের জন্য এ ডায়ালাইসিসের ব্যবস্থা করা হয়েছে। এর আগে এই দ্বীপ জেলায় আর কোনো হাসপাতালে কিডনি  ডায়ালাইসিস করার জন্য কোনো ব্যবস্থা ছিলোনা। যার ফলে চিকিৎসার জন্য কিডনি রোগীদের ব্যয়বহুল এই ডায়ালাইসিসের জন্য ছুটতে হতো রাজধানীসহ বিভাগীয় শহরে। গুণতে হতো বাড়তি মোটা অঙ্কের টাকা। এছাড়াও সামর্থ্যবান রোগীরা ডায়ালাইসিস করাতে পারলেও দরিদ্র রোগীরা আর্থিক অক্ষমতার কারণে এ সেবা পেতে ঢাকায় যেতে হতো। ফলে তাদের দুর্ভোগের সীমা ছিল না। সেন্ট্রাল ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে এ ডায়ালাইসিস মেশিন সংযোজন করায় কিডনি রোগীদের ভোগান্তি ও চিকিৎসা ব্যয় কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

হাসপাতালটির চেয়ারম্যান ইয়াছিন আরাফাত বলেন, কম খরচে ডায়ালাইসিস সেবা পাওয়ার পাশাপাশি এ অঞ্চলের কিডনি রোগীরা দূর এলাকায় যাতায়াতের ভোগান্তি থেকে পরিত্রাণ পাবেন। ডায়ালাইসিস মেশিন উদ্বোধনে উপস্থিত ছিলেন সদ্য অবসরপ্রাপ্ত ভোলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার সিরাজ উদ্দিন,চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শোভন কুমার বশাক, চরফ্যাসন সেন্ট্রাল ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত,ইত্তেফাক চরফ্যাসন প্রতিনিধি সাংবাদিক মিজান নয়ন,সমকাল প্রতিনিধি নোমান সিকদার,সংবাদ প্রতিদিন প্রতিনিধি নুরুল্লাহ ভূইয়া ও ভোরের কাগজ প্রতিনিধি সোহেব চৌধুরী  প্রমুখ।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...