অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে নানীর কোলে সন্তান রেখে এসএসসি পরীক্ষার হলে মায়েরা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে নভেম্বর ২০২১ রাত ১০:১১

remove_red_eye

৬২২

লালমোহন প্রতিনিধি : এবছরের এসএসসি ও সমমানের সমাপনী পরীক্ষায় ভোলার লালমোহনে নানীদের কোলে সন্তান রেখে পরীক্ষা দিয়েছেন দুই মা। রবিবার লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেন ওই মায়েরা। এরমধ্যে একজন সুমি আক্তার। তার এক বছরের মেয়েকে পরীক্ষা কেন্দ্রের বাহিরে  নানীর কোলে রেখে ভিতরে পরীক্ষায় অংশ নেয় সে। সুমি বালুরচর হাট ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।  বাহিরে থাকা ওই ছাত্রী সুমির মা রেনু বিবি বলেন, দুই বছর আগে ঢাকায় বেড়াতে গিয়ে একজনের সাথে সর্ম্পক করে বিয়ে হয় সুমির। এরপর সন্তান হয় তার। তবে পড়ালেখা চালিয়ে যেতে চায় সুমি। যার জন্য দাখিল পরীক্ষায় অংশ নেয় সে।
অন্যদিকে, একই কেন্দ্রের বাহিরে মাত্র ১৪ দিনের এক শিশুকে কোলে নিয়ে বসে থাকতে দেখা যায় এক মহিলাকে। তার থেকে খোঁজ নিয়ে জানা যায়, কোলে থাকা শিশুটির নাম আলী। তার মা লাইজু ভিতরে পরীক্ষা দিচ্ছে। লাইজু লর্ডহার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। করোনায় দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকায় পারিবারিকভাবে স্থানীয় এক যুবকের কাছে বিয়ে হয় তার। সামনে পড়ালেখা চালিয়ে যেতেই সন্তান জন্মের পরেও লাইজু পরীক্ষায় অংশ নেন বলে জানা যায়।

এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, করোনায় দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে কিছু অসচেতন পরিবার তাদের সন্তানদের বিয়ে দিয়েছে। তারপরেও যেহেতু ওই শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে, তা অবশ্যই ভালো কাজ। আমরা এসব শিক্ষার্থীদের পড়ালেখা অব্যাহত রাখতে সর্বোচ্চ চেষ্টা করবো। এছাড়াও প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের বাল্যবিয়ে রোধের জন্য সকলকে সর্তক করা হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...