অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে একটি ব্রিজের জন্য তিন গ্রামের হাজারও মানুষের দুর্ভোগ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই নভেম্বর ২০২১ রাত ০৯:২৫

remove_red_eye

৫৩২

প্রতিনিয়ত ঘটছে  ছোট-বড় দুর্ঘটনা

লালমোহন  প্রতিনিধি : ভোলার লালমোহনে কয়েক বছর ধরে একটি ব্রিজ সংস্কার না করায় চরম ভোগান্তি পোহাচ্ছেন তিন গ্রামের হাজারও মানুষ। এ তিন গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের বেতুয়া খালের ওপরের ব্রিজটি। ব্রিজের ওপর দিয়ে প্রতিদিন রিকশা, সিএনজি, টেম্পু, মটরসাইকেলসহ চলাচল করছে মানুষজন। ঝুঁকিপূর্ণ এ ব্রিজটি দিয়ে যাতায়াতের কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। আর ব্রিজটির কারণে দুর্ভোগে রয়েছে ফাতেমাবাদ, চাঁদপুর ও অন্যদা প্রসাদ গ্রামের হাজার হাজার মানুষ।
সরেজমিন গিয়ে দেখা গেছে, ব্রিজের উভয় পাশের রেলিং ভেঙে গেছে। এছাড়াও ¯øাভ ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দেখা দিয়েছে ব্রিজটির চারপাশে ফাটল। স্থানীয়রা বাঁশ এবং কাঠ দিয়ে সামান্য মেরামত করলেও এড়ানো সম্ভব হচ্ছে না দুঘর্টনা। ব্রিজটি দিয়ে চলাচল করতে গিয়ে আহত হচ্ছে এলাকাবাসী ও যানবাহনের যাত্রীরা। অত্যান্ত ঝুঁকিপূর্ণ এ ব্রিজটি ধ্বসে পড়তে পারে যেকোনো সময়।
স্থানীয় বাসিন্দা মহিউদ্দিন ও নূরউদ্দিন জানান, বিগত ৫-৬ বছর ধরে ব্রিজটি জরাজীর্ণ। গ্রামবাসীদের পক্ষ থেকে বাশঁ এবং কাঠ দিয়ে কোনো  রকম চলাচলের উপযোগী করেছি, কিন্তু তাতেও যানবাহন চলাচলে ঘটছে দুর্ঘটনা। এ ব্রিজটিই আমাদের একপাশ থেকে অন্য পাশে যাওয়ার একমাত্র ভরসা। ব্রিজটি ভাঙা থাকায় এখানের তিনটি গ্রামের মানুষ খুব দুর্ভোগে রয়েছে। এ ব্রিজটি দ্রæত মেরামত করা প্রয়োজন।
লালমোহন উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. বিল্লাল হোসেন বলেন, আয়রন ব্রীজটি ২০-২৫ বছর আগে নির্মাণ করা হয়েছিল। বর্তমানে এটি জরাজীর্ণ হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ওই স্থানে নতুন করে একটি ব্রিজ নির্মাণের জন্য একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...