বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই নভেম্বর ২০২১ রাত ০৯:১৪
৬৮০
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী বের হয় পরে র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে সমবেত হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের আহবায়ক আবুল হাসান রিমন'র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুণসহ আরো অনেকে।
তজুমদ্দিন প্রতিনিধি জানান, ভোলার তজুমদ্দিনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালী, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে পালিত হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকল ১১ ঘটিকা থেকে এসব কর্মসুচী অনুষ্ঠিত হয়।
দলীয় সুত্রে জানা যায়, উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্ধ মিলে সংগঠনের সর্বস্তরের নেতা কর্মিদের নিয়ে বিগতদিনের রেকর্ড বঙ্গ করে একটি বর্ণাঢ্য র্যালী সদর রোড প্রদক্ষিন করে তজুমদ্দিন মধ্য বাজার এসে শেষ হয়, পরে উপজেলা কমিটির সভাপতি মেহেদী হাসান মিশু হাওলাদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুর রহমানের সঞ্চালনায় এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন, ভোলা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন , সাবেক যুবলীগ সভাপতি মিজানুর রহমান ফরিদ, সাবেক যুবলীগ সভাপতি এ কে এম শহিদুল্যা কিরণ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম শীলা, বি আর ডি ভির চেয়ারম্যান আমিন মহাজন, ইউপি চেয়ারম্যান আবু তাহের মিয়া প্রমুখ।
মনপুরা প্রতিনিধি জানান, ভোলার মনপুরায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ মনির প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ, র্যালি ও কেক কেটে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে উপজেলা যুবলীগ।বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী পালন করা হয়। পরে বেলা সাড়ে ১১ টায় উপজেলা আ’লীদের কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ মনির রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ পড়ানো হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন হাজীরহাট মার্কাস জামে মসজিদের ইমাম মুফতী মাও. মোঃ ইউসুফ।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, সাবেক যুবলীগ সভাপতি মজনু ফরাজী, আ’লীগের সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামলা, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর, উপজেলা যুবলীগের সম্পাদক মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, আবদুল মতিন মাতাব্বর, যুগ্ন সম্পাদক জাবেদ ফরাজী, মোঃ মতিন, মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বাবুল মাতাব্বর, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক আবদুল্লাহ জুয়েল, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মামুন সহ আওয়ামী যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা
ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ
চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত
চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর
ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র
ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ
মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা
তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪
স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান
৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক