অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশন ও মনপুরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০২১ রাত ০৯:১০

remove_red_eye

৪৯৯

এআর সোহেব চৌধুরী ,চরফ্যাশন : “মুজিববর্ষের শপথ করি,দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো ভোলার চরফ্যাশন ও মনপুরায় ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ উদযাপন হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনে চরফ্যাশন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবি আবদুল্লাহ প্রধান অতিথি হিসেবে এ ফায়ার সার্ভিস ও ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন,সাংবাদিক কল্যান তহবিলের সাধারণ সম্পাদক এম আমির হোসেন । এসময় বক্তারা বলেন, অসাবধানতাই অগ্নিকান্ডের প্রধান কারণ। আর তাই অগ্নি প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে। ষ্টেশন অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তারা আরও বলেন, অগ্নিকান্ডসহ সকল দুযোর্গে ও দুর্ঘটনায় নাগরিক সুরক্ষা নিশ্চিতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকা রয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন, সাব অফিসার রফিকুল ইসলাম,লিডার খোরশেদ আলমসহ আরও অনেকে।
মনপুরা প্রতিনিধি জানান, ভোলার মনপুরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২১ উপলক্ষে তিনদিন ব্যাপি অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সামনে জাতীয় পতাকা উওোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা। এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওসি সাইদ আহমেদ ও কোস্ট গার্ড কন্টিজেন্ট কমান্ডার আসাদুর রহমান।

উদ্বোধন শেষে ফায়ার সার্ভিস মহড়া ও প্যারেড প্রদর্শন করেন মনপুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা।

পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মনপুরা ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার মোঃ সোহেল। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা অঞ্জলী রাণী দাস সহ অন্যান্যরা।

একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন

একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন

বিনিয়োগ আকর্ষণে সরকারের ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলারের বিনিয়োগ

বিনিয়োগ আকর্ষণে সরকারের ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলারের বিনিয়োগ

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি

শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : ড. মঈন খান

শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : ড. মঈন খান

নিষিদ্ধ দলের কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না: ডিবিপ্রধান

নিষিদ্ধ দলের কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না: ডিবিপ্রধান

পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ

পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ

রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই

রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই

৭ নভেম্বর সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি

৭ নভেম্বর সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

আরও...