লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩রা নভেম্বর ২০২১ রাত ১০:১২
৬২০
লালমোহন প্রতিনিধি : লালমোহনে মাদ্রাসার ক্লাস বন্ধ করে শিক্ষার্থীদের দিয়ে শ্রমিক লীগের সভাপতির উপর হামলার প্রতিবাদে প্রধান সড়কে দাঁড় করিয়ে মানববন্ধন করা হয়েছে। বুধবার সকাল ১০টার পর উপজেলার পূর্ব চর ছকিনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এ মানববন্ধন করানো হয়। এতে মাদ্রাসার সহ সুপার মাও: নেছার উদ্দিন উপস্থিত থেকে ওই শ্রমিক লীগ নেতার উপর হামলার প্রতিবাদে বক্তব্যও দেন। শ্রমিক লীগ নেতা জাকির হোসেন পঞ্চায়েত ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি।
জানা গেছে, গত ১ নভেম্বর রাতে লালমোহন চৌরাস্তার মোড়ে উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েতের উপর অভ্যন্তরিণ কোন্দলের ঘটনায় হামলা হয়। এতে লালমোহন বাজারে কোন প্রভাব না পড়লেও বুধবার মাদ্রাসা চলাকালিন সময়ে পূর্ব চর ছকিনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের প্রধান সড়কে দাঁড় করিয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়। এমনকি মাদ্রাসার নামে মানববন্ধনের ব্যানারও করা হয়েছে। শ্রমিক লীগ সভাপতি জাকির হোসেন পঞ্চায়েতের উপর হামলার ঘটনা মাদ্রাসা সংশ্লিস্ট না হলেও মাদ্রাসার শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করার ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এব্যাপারে মাদ্রাসার সহ সুপার মাও: নেছার উদ্দিন বলেন, জাকির হোসেন পঞ্চায়েত মাদ্রাসার সভাপতি, তাই আমরা মানববন্ধন করেছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মানববন্ধন করা বেআইনি। এ কাজ করে ওই মাদ্রাসা কর্তৃপক্ষ অন্যায় করেছে। উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা জানান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করা যায় না। যে এ কাজ করেছে তা ঠিক করেনি। এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলবো।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত