চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২১ রাত ১১:৩১
৬০৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাশনের জনতা বাজার এলাকার আড়ৎ ব্যবসায়ী হাছিন মীরের বাড়িতে সংঘবদ্ধ ডাকাত চক্র গ্রীল ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালংকারসহ সাড়ে ২৩ লাখ টাকার মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়ার দুই দিন পরও ডাকাতদের আটক করতে পারেনি পুলিশ। অপরদিকে বিষয়টি ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ অভিযোগ রেকর্ড করেছেন চুরি হিসেবে।
মঙ্গলবার হাছন মীর সাংবাদিকদেও কাছে অভিযোগ করেন, প্রতিদিনের মত ১৬ অক্টোবর রাতে তিনি ও তার পরিবারের লোকজন খাওয়া দাওয়া শেষে ঘুমাতে যান। গভীর রাতে ঘরের মধ্যে শব্দ পেয়ে আমার স্ত্রী ঘুম থেকে ওঠে ডাইনিং রুমে গেলে ডাকাতরা তার গলায় ছুরি ঠেকিয়ে চিৎকার,চেচামেচি না করার জন্য ধমক দেয়। এককই ভাবে তার গলায়ও অস্ত্র ঠেকিয়ে স্টিলের আলমারি ভেঙে প্রায় ৩৫ ভরি স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোন সেট লুট করে নিয়ে যায়। পরে ডাকাতরা একে একে বেড় হয়ে পালিয়ে যায়।
ডাকাতরা মুখোশধারী ছিল বলেও জানান, হাসন মীর ও তার স্ত্রী তাছলিমা বেগম । এ ঘটনায় চরফ্যাশন থানায় লিখিত অভিযোগ করেন হাছিন মীর। সংঘবদ্ধ এই চক্র বিভিন্ন বাড়িতে হানা দিচ্ছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা। এরা জানালার গ্রীল ভেঙে ভেতরে প্রবেশ করে থাকে। ঘরের লোকজন জেগে ওঠলে অস্ত্র ঠেকিয়ে লুটপাট চালায়। হাছিন মেরের ভাগ্নে মোঃ রাসেদ জানান, গলায় ছুরি ঠেকিয়ে মালামাল লুট করা হয়েছে। এটি সংঘবব্ধ ডাকাত দলের কাজ। তিনি দ্রæত ওই ডাকাত চক্রকে খুঁজে বেড় করার দাবি জানান। চরফ্যাশন থানার ওসি জানান, তারা বিষয়টি তলিয়ে দেখছেন। পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, সংঘবদ্ধ চক্রটিকে খুঁজে বের করতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। তবে পুলিশ অভিযোগ করেন, ঘরনার পর দিন ব্যবসায়ী হাছিন মীর থানায় মৌখিক অভিযোগ দিলেও মামলা করতে রাজি হন নি। শেষ পর্যন্ত মঙ্গলবার চুরি মামলা হিসেবে লিখিত অভিযোগ দেন।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত