অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে পানিতে ডুবে শিশু মৃত্যুর সংখ্যা বৃদ্ধি

জসিম জনি

প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০২১ রাত ১১:৩০

remove_red_eye

৬৬৯

লালমোহন  প্রতিনিধি : ভোলার লালমোহনে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে পুকুর ও ডোবার পানিতে ডুবে শিশু মৃত্যুর সংখ্যা। গত আগষ্ট-সেপ্টেম্বর দুই মাসেই লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানার দেয়া তথ্যে উপজেলায় পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে অন্তত ১০ টি। যার প্রকৃত সংখ্যা আরও অধিক। পানিতে ডুবে মারা যাওয়া এসব শিশুর অনেকেরই বয়স এক থেকে ৫ বছরের ভিতরে।

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. শহিদুল ইসলাম, ডা. সহরওয়ারর্দী ও ডা. ফয়সাল আহমেদ তৌহিদ একই যুক্তি দিয়ে বলেন, হাসপাতালের জরুরী বিভাগে পানিতে পড়া শিশুদের নিয়ে আসছে স্বজনরা। যা তুলনামূলকভাবে অনেক বেশি।  দেখা যাচ্ছে, অনেক সময় হাসপাতালে আনা হচ্ছে মৃত শিশুদেরও। তবে পরিবারের অসচেতনতার কারণেই এ শিশু মৃত্যু বৃদ্ধি পেয়েছে। তাই পানিতে ডুবে শিশু মৃত্যু কমাতে পরিবারের সদস্যদের অধিক সচেতন হতে হবে। এছাড়াও কোনো শিশু পানিতে পড়লে তাকে উদ্ধার করে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে সঠিক চিকিৎসার মাধ্যমে বাঁচানো সম্ভব হতে পারে। তাই কোনো শিশু পানিতে পড়লে তাকে উদ্ধার করে তাৎক্ষনাক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে হবে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, প্রায় সময় খবর পাচ্ছি পানিতে ডুবে শিশু মৃত্যুর। এরপর পিছনের বড় কারণ হচ্ছে পরিবারের অসচেতনতা। সকলের উচিত বাচ্চা শিশুদের চোখের নজরে রাখা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা বলেছেন, পানিতে ডুবে মারা যাওয়া শিশুদের পরিবারকে উপজেলা প্রশাসনের মাধ্যমে জেলা প্রশাসন থেকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। এছাড়াও পানিতে ডুবে শিশু মৃত্যুর সংখ্যা কমাতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণাসহ মাইকিং করা হচ্ছে। আশা করছি এতে করে আগামী দিনগুলোতে পানিতে ডুবে শিশু মৃত্যুর সংখ্যা কমে আসবে। তবে সকল শিশুর অভিভাবকদের  এবিষয়ে অধিক সচেতন থাকতে হবে, যাতে করে শিশুরা পুকুর বা ডোবার পাড়ে খেলা করতে না পারে। বিশেষ করে যাদের বাড়ির পাশে পুকুর, ডোবা ও খাল রয়েছে তাদের।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...