অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে অনলাইনে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে সেপ্টেম্বর ২০২১ রাত ১০:০২

remove_red_eye

৭১১



লালমোহন প্রতিনিধি :  ইউনিয়ন পর্যায়ে অনলাইন কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষে ভোলার লালমোহনে অনলাইনে ‘জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম’ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের তত্তবধায়নে ও লালমোহন ইউনিয়ন পরিষদের আয়োজনে চেয়ারম্যান বাজারে এ  অনলাইন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রামার কাজী নূরুল হক, ইউপি চেয়ারম্যান মো. শাহাজান মিয়া, সচিব মো. আব্দুল হালিম, প্যানেল চেয়ারম্যান মো. বশির উল্যাহ, ইউপি সদস্য মো. জসিম উদ্দিন, শাহিন মিঝি ও আবুল কালামসহ আরও অনেকে।