চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০২১ রাত ১০:৪৩
৬৭৪
এ আর সোহেব চৌধুরী, চরফ্যাশন : যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ি কমিটির সভাপতি চরফ্যাশন ও মনপুরার সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, প্রতিবন্ধী ও বিষেশ শ্রেনীর কল্যানে জাতির পিতার কন্যা শেখ হাসিনার সরকার ছাড়া অসহায় মানুষের পাশে বিগত দিনের কোনো সরকার দাড়ায়নি। বিগত আমলে শুধু দুর্নীতি লুটপাট ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাÐ ছাড়া বিএনপির জোট সরকার দেশের অসহায় নিরিহ মানুষের জন্য তাদের কোনো অবদান নেই।
সোমবার (২০সেপ্টেম্বর) বিকেলে সমাজ কল্যান মন্ত্রণালয়ের প্রতিবন্ধী প্রকল্পের আওতায় ১০৪জন প্রতিবন্ধী ও ৩১৯জন বেদে,দলিত,হরিজন ও অনগ্রসর শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ছাড়া কৃষক মৎস্য জীবি অসহায় পঙ্গুসহ বিষেশ শ্রেণীর মানুষের পাশে বিগত আমলের কোনো সরকার দাড়ায়নি।
প্রধানমন্ত্রীর প্রতি এমপি জ্যাকব গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আরও বলেন,আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষেশ শ্রেণীর জন্য ভাতা,পঙ্গু ভাতা,বিধবা ভাতাসহ হাজার হাজার কোটি টাকার ভাতা প্রদানের মধ্য দিয়ে অসহায় মেহনতি মানুষের পাশে এসে দাড়িয়েছেন।
পরে প্রতিবন্ধী ফাউন্ডেশনের অর্থায়নে চরফ্যাশন উপজেলা পরিষদ চত্বরে ৪০জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ ও মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় চরফ্যাশন উপজেলা মসজিদের পুকুরে বিভিন্ন দেশীয় মাছের পোনা অবমুক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন,নির্বাহী কর্মকর্তা আল নোমান,পৌর মেয়র মোরশেদ,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার,প্রেসক্লাব সভাপতি হাসেম মহাজন ও অধ্যক্ষ্য মনির আহমেদ শুভ্র প্রমুখ।
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই
ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা
বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী
ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম
যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন
ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত