অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


চরফ্যাশনে জমি দখলে বাঁধা দেয়ায় ৩ জনকে কুপিয়ে জখম


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে আগস্ট ২০২১ রাত ০৮:৫৩

remove_red_eye

৬৭১



চরফ্যাশন প্রতিনিধি : জমি দখলে বাঁধা দেয়ায় ৩জনকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২১আগস্ট) সকালে চরফ্যাশন উপজেলার আসলামপুর ৯নং ওয়ার্ডের আয়শাবাগ গ্রামের দিনমজুর পরিবারের উপর এ হামলার ঘটনা ঘটে বলে ভূক্তভোগীরা জানান। আহতরা হলেন,আবদুল জলিল (৪০) খলিল (৩৫) ও আবু সিদ্দিক (১৬)। চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আবদুল জলিল বলেন, আমাদের বসত বাড়ি সংলগ্ন প্রায় ২৪ শতাংশ খাস জমি দির্ঘ ৩০বছর ধরে ভোগ দখল করে আসছি। দির্ঘদিন ধরে একই এলাকার হাদিস সিকদার আমার ভোগ দখলীয় এই খাস জমি জোর পূর্বক দখলের পায়তারা করে আসছে। আমি ওই জমি দখল না দেয়ায় একই এলাকার আমার রেকর্ডকৃত ২৬ শতাংশ জমি জোর পূর্বক দখলের চেষ্টা চালায় প্রতিপক্ষের সন্ত্রাসীদল। আমি ও আমার ভাই ও ভাতিজা বাঁধা দিলে ওই দিন সকাল ৯টার সময় হাদিস সিকদারের নেতৃত্বে ফয়সাল,মোসলেহ উদ্দিন বেপারী,মনিরসহ আরও ১২/১৩ জন একত্রিত হয়ে আমাদের উপর দেশিও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠিসোঁটা দিয়ে এলোপাথারি মারধর করে রক্তাক্ত জখম করে। এ বিষয়ে প্রতিপক্ষ হাদিস সিকদার জানান,তিনি ওই জমি ক্রয় করেছেন এবং তাঁর কেনা জমিতে তিনি হালচাষ দিতে গেলে জলিল গংরা তাঁকে বাঁধা দেয়। চরফ্যাশন থানার ওসি মনির হোসেন মিয়া বলেন, এঘটনায় অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যাবস্থা নেয়া হবে।





জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

আরও...