লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২১ বিকাল ০৪:০৫
৬৭৬
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনের পৌর শহরের চৌরাস্তার মোড় থেকে দেবিরচর বাজার সড়কের লালমোহন খালের ওপরের ডাক বাংলো সংলগ্ন প্রায় ৩০ মিটার দৈর্ঘের ব্রিজটি দীর্ঘ ৩ বছর ধরে অধিক ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। এতে করে প্রতিদিন শঙ্কা নিয়ে শত শত ছোট, মাঝারি ও বড় ধরনের যানবাহন চলছে ব্রিজটির ওপর দিয়ে। ব্রিজটির অধিকাংশ স্থানে রেলিং ভেঙে রয়েছে। মাঝখানে সৃষ্টি হয়েছে গর্তের। বড় কোনো যানবাহন ওঠলে কাঁপতে থাকে ব্রিজটি। দুর্ঘটনা এড়াতে ভেঙে যাওয়া রেলিংয়ের স্থানে বাঁশ আর গাছ দেয়া হয়েছে। পৌরসভার গুরুত্বপূর্ণস্থানে ব্রিজটির অবস্থান হলেও সড়ক এবং জনপদ বিভাগের আওতায় হওয়ায় পৌর কর্তৃপক্ষও ব্রিজটি নতুন করে নির্মাণ করতে পারছে না।
কয়েকজন যানবাহন চালক ও পথচারীরা জানান, ব্রিজটি বেশ কয়েক বছর ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। এ ব্রিজের ওপর দিয়ে চলাচল করতে ভয় হয়। যেকোনো মুহুর্তে ব্রিজটি ভেঙে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে শিগগিরই ব্রিজটি নতুন করে নির্মাণ করা প্রয়োজন।
এব্যাপারে লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন বলেন, ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে প্রায় ৩ বছর ধরে। এটি সড়ক ও জনপদ বিভাগের আওতায় হওয়ায় আমরা তা নতুন করে নির্মাণ করতে পারছি না। তবে সড়ক ও জনপদ বিভাগের জেলার নির্বাহী প্রকৌশলীর সাথে ব্রিজটি নতুন করে নির্মাণ করে দেয়ার অনুরোধ করেছি। তারা আমাকে আশ্বস্ত করেছেন এবছরের মধ্যেই ব্রিজটি নতুন করে নির্মাণের কাজ শুরু করবেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত