বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা সেপ্টেম্বর ২০১৯ রাত ১০:০৩
৯৩৮
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় জমির বিরোধের জের ধরে মোঃ সাগর (০৯) নামে এক তৃতীয় শ্রেনীতে পড়–য়া স্কুল ছাত্রের উপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা ওই স্কুল ছাত্রকে মৃত মনে করে রাস্তায় ফেলে চলে যায়। ভোলার লালমোহন উপজেলার চর ভূতা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হরিগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
আহত স্কুল ছাত্র সাগর ওই এলাকার মাকসুল হায়দারের ছেলে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র।
আহত শিশুর পিতা মাকসুল হায়দারর জানান, সোমবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আমার ছেলে ঘর থেকে বের হয়ে বাড়ির সামনে আসে। ওই সময় একই এলাকার শফিজলের মেয়ে স্বপ্না (২৮) ও নুরে আলমের ছেলে রিকা তাকে মুখ চেপে পাশের একটি নির্জল স্থানে নিয়ে বুক, পেটে লাথি মারে এবং দু’জনে তার গলা চিপে ধরে। ওই সময় সাগর জ্ঞান হারিয়ে ফেললে তারা মৃত ভেবে বাড়ির রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। পরে ওই স্থান দিয়ে স্থানীয় রাজা মিয়া আসলে সাগরকে পরে থাকতে দেখে ডাকচিৎসার দেয়। পরে স্থানীয়দের সহযোগীতায় সাগরকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
তিনি আরো জানান, স্বপ্নার পিতা শফিজলের রিকার পিতা নুরে আলমের সাথে আমাদের জমি-জমা নিয়ে দীর্ঘ দিন দ্বন্দ চলছিল। তারা কয়েকবার আমার সন্তানকে হত্যার করার হুমকী দিয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে শফিজলের ও নুরে আলম পরিকল্পিতভাবে আামর ছেলেকে হত্যার করার জন্য তাদের সন্তানদের দিয়ে এ ঘটনা ঘটিয়েছে। তিনি এর সাথে জরিতদের উপযুক্ত বিচারের দাবী জানান।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির জানান, এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইগত ব্যবস্থ গ্রহণ করা হবে।
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক