অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বাংলার কন্ঠের ব্যবস্থাপনা সম্পাদকসহ সাংবাদিকদের রোগ মুক্তি কামনা করে লালমোহন প্রেসক্লাবে দোয়া মোনাজাত

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২রা আগস্ট ২০২১ রাত ১২:২৬

remove_red_eye

৭৩৬

লালমোহন প্রতিনিধি ::  ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, সাংবাদিকদের মাধ্যমে আমরা গ্রাম, গঞ্জ, দেশ বিদেশের সকল সংবাদ পেয়ে থাকি। মহামারী করোনা কালীন সময়ে সাংবাদিকগণ জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে করোনায় আক্রান্ত হচ্ছে। আমি সকলের সুস্থতা কামনা করছি। পাশাপাশি সকলকে করোনার টিকা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছি। ১ আগষ্ট রবিবার সন্ধ্যার পর লালমোহন প্রেসক্লাবের আয়োজনে করোনা আক্রান্ত সাংবাদিকদের দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা সভায় টেলিকনফারেন্সে এসব কথা বলেন এমপি শাওন। তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহামারী করোনা থেকে দেশের সকল মানুষকে রক্ষা করার জন্য প্রত্যন্ত অঞ্চলে ইউনিয়ন পরিষদে করোনার টিকা প্রদানের ব্যবস্থা করেছেন। করোনা টিকা যাতে সকল মানুষ সুষ্ঠভাবে নিতে পারে তার প্রচারের ব্যবস্থা করবে সাংবাদিকগণ । অনেকে আগের ন্যায় টিকার ব্যাপারে গুজব ছড়াতে পারে তাদের ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও দৈনিক সমকালের ভোলা জেলা প্রতিনিধি নাসর লিটন, মাছরাঙ্গা টেলিভিশন, দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি ও দৈনিক বাংলার কন্ঠের ব্যবস্থাপনা সম্পাদক হামিদুর রহমান হাসিব, দৈনিক মানবজমিন ও ডেইলী অবজারভারের লালমোহন প্রতিনিধি হাসান পিন্টু, দৈনিক আলোকিত রবিশালের লালমোহন প্রতিনিধি সালমা জাহান বুলু ও দৈনিক বরিশাল সমাচারের লালমোহন প্রতিনিধি পারভিন আক্তার এর রোগ মুক্তি কামনা করে দোয়া মোনাজাত উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমোহন প্রেসক্লাবের সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আনোয়ার রাব্বির সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন লালমোহন প্রেসক্লাব সদস্য সাংবাদিক মিজানুর রহমান লিপু, সাহিন আলম মাকসুদ, সাব্বির আলম বাবু, নুরুল আমীন প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাওলানা আজিম খান।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...