চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৭শে জুলাই ২০২১ রাত ১০:৪১
৭১৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলার চরফ্যাসন উপজেলার দুলার হাট থানার নুরাবাদ ইউনিয়নে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেল নবম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী। সোমবার রাত ৮ টার দিকে ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকার চর তফাজ্জল গ্রামে উপজেলা প্রশাসনের নির্দেশনায় স্থানীয় ইউপি সদস্য গ্রাম পুলিশের সহায়তায় বিয়ের আয়োজন বন্ধ করে দেন। ঐ শিক্ষার্থী দরিদ্র রিক্সাচালক আবু তাহেরের কন্যা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান জানান, স্থানীয় দুলার হাট মহিলা দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রীর সাথে চরকলমী ইউনিয়নের চরমঙ্গল গ্রামের দিনমজুর রাকিবের সাথে বিয়ের আয়োজন করা হয়। মেয়ের বয়স ১৮ না হওয়ায় একটি নকল জন্ম নিবন্ধন সনদ এর মাধ্যমে বিয়ের চেষ্টা চলছিলো। সোমবার সন্ধ্যায় ছিলো তাদের গায়ে হলুদ। আমি খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে বিয়ে বন্ধের নির্দেশনা দিলে তিনি গিয়ে বিয়ে বন্ধ করেন।
ইউএনও আরো জানান, মেয়ের বাবা একজন দরিদ্র রিক্সা চালক ও ছেলের বাবা একজন কৃষক। ছেলে নিজেও একজন দিনমজুর। তাই সামাজিক ও মানবিক বিষয় বিবেচনা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে মেয়ের বাবা আমাকে নিশ্চিত করেছে।
ইউপি সদস্য আব্দুল মতিন বলেন, রাতেই তাদের বিয়ে হওয়ার কথা ছিলো। খবর পেয়ে আমি গ্রাম পুলিশ নিয়ে মেয়ের বাড়িতে গিয়ে তাদের বিয়ের আয়োজন বন্ধ করি। ছেলে পক্ষ ও আমন্ত্রিত অতিথিদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেই।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত