চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৩ই জুলাই ২০২১ রাত ০৯:৩৫
৭৮৮
চরফ্যাশন প্রতিনিধি : মা হারা এতিম দুই নাতী নাতনীকে নিয়ে বিবি মরিয়ম চরফ্যাশন উপজেলার প্রত্যন্ত এলাকা নজরুল নগর ইউনিয়নের ভক্তিরহাট গ্রামে বসবাস করেন। দিনমজুর স্বামী আলমগীর হোসেন বাড়িতে না থাকার সুযোগে গত সোমবার (১২জুলাই) শেষ বিকেলে স্থানীয় ভূমি দস্যু ফরিদ ভূঁইয়া,নেজামল ভূইয়া ও আলাউদ্দিন মিলে লাঠিয়াল বাহিনী নিয়ে তাকে উৎখাত করে জোরপূর্বক জমি দখলের পায়তারা করে বলে অভিযোগ করেন মরিয়ম। তিনি বলেন, আমার স্বামীসহ জাহাঙ্গির,কালাম,আলাউদ্দিন ও সুমন মিলে ৫০শতাংশ জমি ক্রয় করে। মা হারা দুই নাতী নাতনী নিয়ে আমাদের ওই জমিতে ২৫বছর ধরে বসবাস করি। গত ৮মাস পূর্বে আলাউদ্দিন ও কালাম দেড় লাখ টাকা নিয়ে তাদের অংশের সাড়ে ১২ শতাংশ জমি আমাদের কাছে বিক্রয় করলেও দলিল ও জমি বুঝিয়ে না দিয়ে এলাকার ভূমি দস্যু ফরিদ ভূঁইয়া গং এর কাছে আবারো বিক্রয়ের পায়তারা করে। জাহাঙ্গিরের স্ত্রী নাজমা বলেন,আমার শ্বশুর জমি রেকর্ডের সময় ফরিদ ভূঁইয়ার কাছে মূল দলিল দিলে সে আর দলিল ফেরৎ দেয়নি। পরে আমার শ্বশুরের মৃত্যুর পূর্বে ফরিদ গং এর কাছে এই জমি বিক্রয় করে গেছেন বলে দাবি করে ফরিদ গং,কিন্তু সালিস বৈঠকে কোন লিখিত ডকুমেন্ট দেখাতে পারেনি। বিবি মরিয়ম বলেন, জমির এ বিরোধ নিয়ে আলাউদ্দিনের সঙ্গে কথাকাটি হয়। সোমবার শেষ বিকেলের সময় দুই নাতী নাতনী ছাড়া বাড়িতে কেউ না থাকার সুযোগে ফরিদ,নেজামলের নেতৃত্বে আলাউদ্দিন,নুর ইসলামসহ ১৮-২০ জন লাঠিয়াল বাহিনী নিয়ে আমার ঘরটি ভেঙ্গে চুরমার করে। ঘরের চালচুলা ভেঙ্গে সংলগ্ন খালে নিয়ে ফেলে। এসময় আসবাবপত্র ভাংচুর করে নগদ টাকা ও আমার মৃত কন্যার ব্যবহৃত স্বর্ণালঙ্কারগুলো নিয়ে যায় এই ভূমিদস্যুরা। নেজামুল ভূঁইয়া এই জমি মৌখিক বায়না সূত্রে দাবি করলেও বিবি মরিয়মের ঘর ভাংচুর ও লুটতরাজে তাদের অংশ গ্রহণ ছিলোনা বলে জানান । দক্ষিন আইচা থানার ওসি হারুনর রশিদ বলেন, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত