লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৩ই জুলাই ২০২১ রাত ০৯:১৬
৭৫২
মো. জসিম জনি, লালমোহন : কোরবানীর পশুর হাট জমজমাট হয়ে উঠেছে লালমোহনে। ঈদের আর মাত্র অল্প কয়েকদিন বাকী থাকতে বাজারে প্রচুর পশু উঠতে শুরু করেছে। কঠোর লকডাউনের মধ্যেও ধর্মীয় নির্দেশনা মানতে মানুষ বাজারে পশু কিনতে ভিড় জমাচ্ছেন। প্রশাসনও কিছুটা শিথিল ভূমিকায় আছে। তবে স্বাস্থবিধি মেনে চলতে নিয়মিক মাইকিং করা হচ্ছে। সোমবার লালমোহন পৌর শহরের একমাত্র পশুর হাট ঘুরে দেখা গেছে ক্রেতা বিক্রেতাদের আনাগোনা। উঠেছে পর্যাপ্ত গরু। সর্বোচ্চ আড়াই লাখ টাকারও গরু বাজারে দেখা গেছে। আবার কম দামের গরুও আছে। তবে সব পশুর দাম কিছুটা হলেও কম আছে বলে জানান ক্রেতারা। বিক্রেতারা জানান, বাজারে ক্রেতাদের ভিড় বাড়লেও পশু কিনছে কম। কারণ হিসেবে তারা বলেন, মানুষ এখন শুধু দাম দেখছে। ঈদের চার পাঁচ দিন আগে থেকে কেনা শুরু করবে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে কোরবানি ঈদকে সামনে রেখে গরু, মহিষ, ছাগল ও ভেড়া প্রস্তুত করছেন ভোলার লালমোহনের খামারিরা। তবে চলমান লকডাউনের কারণে ন্যায্য দাম নিয়ে শঙ্কায় রয়েছেন উপজেলার প্রায় ২১৮টি ছোট-বড় খামারি। তারা দাবী করছেন, গত বছরও কোরবানিতে গরুর দামে ধস নেমেছিলো। এবার সঠিক দামের আশা থাকলেও করোনা আর লকডাউনের জন্য ন্যায্য দাম নিয়ে হতাশা বিরাজ করছে খামারিদের মাঝে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আহসান উল্লাহ মানিক জানান, লালমোহনে ছোট-বড় ও ব্যক্তি পর্যায়ে ক্ষুদ্র খামার রয়েছে ২১৮টি। এসব খামারে আসন্ন কোরবানির ঈদের জন্য প্রস্তুতকৃত গরু রয়েছে ১০ হাজার ৯৯০টি, মহিষ ৪০১টি, ছাগল ৩ হাজার ৪২০টি ও ভেড়া রয়েছে ২০৫ টি। করোনা আর লকডাউনের কথা মাথায় রেখে সচেতন ক্রেতাদের জন্য ‘আমাদের অনলাইন পশুর হাট, লালমোহন, ভোলা’ নামে পশুর হাট আছে, সেখান থেকেও পশু বিক্রি হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত