লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৭ই জুলাই ২০২১ রাত ১১:৪৬
৬৩৫
লালমোহন প্রতিনিধি : করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে সরকারি ঘোষিত কঠোর লকডাউনের সপ্তম দিন অতিবাহিত হয়েছে বুধবার। কঠোর এ লকডাউনে সাধারণ জনগণের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে তৎপর রয়েছে ভোলার লালমোহন উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম নিয়মিত অভিযান চালিয়ে বুধবার দুপুর পর্যন্ত কঠোর লকডাউনের প্রথম সপ্তাহে ৭২ টি মামলায় ৪৭ হাজার ৮ শত টাকা জরিমানা করেন।
সরকার ঘোষিত সব ধরনের নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও এবং এ্যাসিল্যান্ড।
অন্যদিকে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমানের নির্দেশনায় ওসি মাকসুদুর রহমান মুরাদের নেতৃত্বে পুলিশও রয়েছে কঠোর অবস্থানে। উপজেলা প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি জনসমাগম এড়াতেও পুলিশ নিয়মিত টহল জোরদার করেছে। পুলিশের জোরালো টহলের কারণে বিনা কারণে মানুষ এখন অনেকটাই ঘরমুখী। বন্ধ রয়েছে জরুরী প্রয়োজনীয় সামগ্রী ছাড়া সব ধরনের দোকানপাট। যানবাহনের বৈধতা নিশ্চিত করতেও চেক পোস্টের মাধ্যমে প্রতিনিয়ত কাজ করছে লালমোহন থানা পুলিশ। এছাড়াও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন সর্বদা প্রশাসনকে জনপ্রতিনিধি হিসেবে সহযোগিতা করেছেন।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান বলেন, আমরা প্রথম দিন থেকেই সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। এতে আমাদের থানা পুলিশ সহযোগিতা করেছে। দ্বিতীয় দফার লকডাউনেও আমাদের একই রকম সতর্ক অবস্থান থাকবে।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত