অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


চরফ্যাশন পৌরসভার বাজেট ঘোষণা


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে জুন ২০২১ রাত ১০:৪৬

remove_red_eye

১০১৮


    
এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন  : পর্যটন ব্যবস্থার উন্নয়ন ও দৃষ্টিনন্দন পরিচ্ছন্ন চরফ্যাশন পৌরসভা গড়ার লক্ষ্যে ৬৯কোটি ১৩লাখ ৫১ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে নবনির্বাচিত মেয়র। সোমবার (২৮জুন) বেলা ১২টায় পৌরসভা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মেয়র এম মোরশেদ প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করেন। সম্মেলনে স্বাস্থ্যবিধি মেনে পৌরসভার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সড়ক বাতির আরোও মানোন্নয়ন,সুপেয় পানির ব্যবস্থাসহ পৌরসভার জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে নতুন কালভার্ট,সড়ক,ড্রেন ও পৌর এলাকায় অবস্থিত প্রধান খাল,জলাশয় এবং ভরাট হওয়া পুরাতন খাল,ডোবা সংস্কার উন্নয়নে একাধিক পকিল্পনা নিয়ে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১০কোটি ২লাখ ১০হাজার ৮শত ৭৪ টাকা। এছাড়াও উন্নয়ন আয় ধরা হয়েছে ৫৮কোটি ১০লাখ টাকা  এবং সমাপনী স্থিতি দেখানো হয়েছে ৮২ লাখ ৫৬হাজার ৯শ ৮৮ টাকা। এসময় মেয়র মোরশেদ বলেন, সরকারের ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে চরফ্যাশনের উন্নয়নকে আরও এগিয়ে নিতে নাগরিক কল্যানমুখী কার্যক্রমকে এ বাজেটে প্রাধান্য দেয়া হয়েছে। পাশাপাশি ডেঙ্গু ও বৈশ্বিক করোনা মহামারি প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নেয়া হয়েছে।





জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

আরও...